বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩
দি কাজী ফাউন্ডেশনের আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:২৯ এএম আপডেট: ০৮.০৮.২০২৬ ১:৫৮ এএম |




 দি কাজী ফাউন্ডেশনের আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্পনিজস্ব প্রতিবেদকঃ
গত ৭ জুলাই কুমিল্লায় দি কাজী ফাউন্ডেশন (টিকেএফ) এর আয়োজনে আমেরিকান প্রবাসী জনাব আনোয়ার রহমান কাজী ও আশরাফুন নাহার কাজীর সহযোগীতায়, ভূটুয়া কমলপুর হাসমতের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে কুমিল্লার বেসরকারি হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রায় তিন শতাধিক গরিব, অসহায়, প্রতিবন্ধী রোগীদেরকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন। এছাড়াও বিনামূল্যে ডায়াবেটিকস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাওলানা বেলাল হুসাইন, অধ্যক্ষ, জামিয়া মোহাম্মদিয়া ভূটুয়া মাদ্রাসা। জাতীয় সংগীত এর মাধ্যমে স্বাস্থ্যসেবা কার্যক্রমটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন এর প্রশাসক জনাব মোহাম্মদ ইয়াছিন মিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকাপুর গ্রামের সমাজ সেবক কাজী মাসুদ করিম (বাবুল)। যে সকল সম্মানিত চিকিৎসকগণ স্বাস্থ্যসেবা প্রদানে অংশগ্রহন করেন তারা হলেন- ডাঃ এ, কে, এম আব্দুস সেলিম, ডাঃ মুহাঃ কামাল হোসেন, ডাঃ মোঃ বোরহান উদ্দিন ফাহিম, ডাঃ ফারজানা খাতুন, ডাঃ মোঃ দানিয়েল হক (তানভির), ডাঃ ফারহানা আইরিন। কার্যক্রমটির সার্বিক পরিচালনায় ছিলেন দি কাজী ফাউন্ডেশন এর এরিয়া ম্যানেজার কাজী মাহতাব, প্রোগ্রাম অর্গানাইজার রাশেদা আক্তার (পাপড়ি), প্রশাসনিক কর্মকর্তা সারওয়ার জামিল। এছাড়াও এতে স্বেচ্ছাসেবী হিসেবে ছিলেন ফাউন্ডেশনটির প্যাথলজিস্ট মাকসুদা বেগম ও অন্যান্য সদস্য ইন্জিঃ কাজী আল মাহমুদ আরিফ, আতাউর রহমান সানি, শিরিন, শামছুননাহার, আবু হাসান, মরিয়ম, পান্না, জয়দুল, হাসান, বাবুল, জাকির হোসেন সহ আরো অনেকে। দীপ্ত টিভির নিউজ এন্ড কারেন্ট এফেয়ারস করেসপন্ডেন্ট কুমিল্লা জেলার প্রতিনিধি শাকিল মোল্লার উপস্থিতিতে চিকিৎসা এই সেবা কার্যক্রমটি সরাসরি
সম্প্রচারিত হয়। সেবা কার্যক্রমটির আয়োজন ও চিকিৎসা সেবার মান পরিদর্শন শেষে সম্মানিত প্রধান অতিথি সেবামূলক কার্যক্রমটির প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যহত রাখতে দি কাজী ফাউন্ডেশন (টিকেএফ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার রহমান কাজী ও আশরাফুন নাহার কাজীকে প্রস্তাব করেন। প্রতি ইংরেজী মাসের প্রথম শুক্রবারের ন্যায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে এলাকার উপকারভোগী জনগন কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কার্যক্রমটি অব্যহত রাখার জন্য আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও কার্যক্রমটি বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন সময় প্রচার কার্যক্রম ও গত ৩১ জুলাই শুক্রবার স্যাটেলাইট স্বাস্থ্যসেবার মাধ্যমে ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন এর শ্রীপুর (ভুটুয়া) গ্রামে আব্দুল ওহাবের বাড়ির উঠানে গাইনী বিশেষজ্ঞ ডাঃ সালমা আক্তারের তত্বাবধানে ১৪৫ জন কিশোর-কিশোরী সহ অন্যান্য রোগীদেরকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা
হয়। এছাড়াও অভিবাসন, বাল্য বিবাহ, বহুবিবাহ, ইভটিজিং প্রতিরোধ ও মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা করা হয়।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২