বুধবার ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী-নাতনীর মৃত্যু
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:২৬ এএম আপডেট: ১৯.০৮.২০২৬ ১:৪৫ এএম |


  কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে  দাদী-নাতনীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা রেলওয়ে স্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে এক নারী ও এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে রেল পুলিশ।
নিহতারা হলেন- কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তরপাড়া এলাকার মৃত মিজান মিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) এবং তাঁর নাতনী জাহাঙ্গীর মিয়ার কন্যা চাঁদনী (১৪)। নিহতদের স্বজনরা বলছে, মঙ্গলবার সকালে মুরাদনগর থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। মাঝপথে ঘটে মর্মান্তিক এই ঘটনা।
বাংলাদেশ রেলওয়ে পুলিশের কুমিল্লা স্টেশন ফাঁড়ির এএসআই মামুনুর রশিদ জানান,জোসনা বেগম ও তাঁর নাতনী চাঁদনী মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা রেলওয়ে স্টেশনের পাশে শাসনগাছা এলাকায় রেললাইন পারাপারের সময় চট্টগ্রাম অভিমুখী সুবর্ণ এক্সপ্রেসের কাটা পড়ে। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সিআইডির ফরেনসিক টিম তাদের পরিচয় শনাক্তে কাজ করেছে।
নিহতদের স্বজন জোহরা বেগম বলেন, জোসনা বেগম ও চাঁদনী সম্পর্কে দাদী নাতনি। আমি মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে মোবাইল ফোনে খবর পাই, তারা ট্রেনে কাটা পড়ে মারা গেছে। পরে রেল স্টেশনে এসে দেখলাম তাদের মরদেহ পুলিশের কাছে রাখা রয়েছে।
জোহরা বেগম বলেন, নিহত জোসনা বেগম আমার ফুফু। তিনি চোখে খুব বেশি একটা দেখেন না। শুনেছি মুরাদনগর থেকে তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিল। 
রেলওয়ে পুলিশ বলছে, আইনগত প্রক্রিয়া শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২