বাংলাদেশের
শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও
পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি
শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ- সপ্তম বর্ষ’ এর কুমিল্লা অঞ্চলের
বাছাইপর্ব আজ শুক্রবার (৭ আগস্ট, ২০২৬) কুমিল্লা শহরের ‘নবাব ফয়জুন্নেসা
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কুমিল্লা
অঞ্চলে এ বছরের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে নিবন্ধিত শিক্ষার্থীদেরকে
সকাল ৯টায় কুমিল্লার ‘নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়’ -এ
উপস্থিত হবার জন্যে অনুরোধ করা হচ্ছে। ‘বাংলায় জাগি ভরপুর’- এই বিশ্বাসকে
ধারণ করে ইস্পাহানি টি লিমিটেড বাংলা ভাষার এ প্রতিযোগিতা আয়োজন করে চলেছে
দেশের প্রতিটি বিভাগে।
এ প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার,
বানানচর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের দক্ষতা যাচাইয়ের
মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। দেশসেরা
ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ জিতে নেবে ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি এবং
দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লক্ষ টাকা ও ২ লক্ষ টাকার
মেধাবৃত্তি। এ ছাড়াও প্রথম দশজন প্রতিযোগী পাবে ১টি করে ল্যাপটপসহ
ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্যে ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের
আলমারি।
