শনিবার ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩
সামাজিক মাধ্যমে কটূক্তি: অপপ্রচারকারী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১২:৫৬ এএম |


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষকদের সতর্ক করার পর এবার সতর্ক করে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন কটূক্তি, অপপ্রচার এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন তাদের চিহ্নিত করে জরুরি ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে অধিদফতরকে অবহিত করতে হবে।
গত ১২ মে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপর ১৬ মে অধিদফতরকে অফিস আদেশ দেওয়া হয়। 
মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে গত ১৮ জুন প্রাথমিক শিক্ষা অধিদফতর অফিস আদেশ জারি করে। 
মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, যেসব শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন কটূক্তি, অপপ্রচার এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন তাদের চিহ্নিত করে জরুরি ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করতে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে নির্দেশ দেওয়া হয়েছিল।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের গত ১৮ জুনের অফিস আদেশে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ সব সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত কিছু শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক পোস্ট করছেন; যা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ পরিপন্থি। প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন প্রকার কটুক্তি, অপপ্রচার এবং প্রাথমিক শিক্ষাসহ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন তাদের চিহ্নিত করে জরুরিভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করার জন্য মন্ত্রণালয়ের পত্রে বলা হয়েছে।
ওই পত্রে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার, সরকারি দফতর ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার ও আপত্তিকর পোস্ট কিংবা পোস্ট শেয়ার করার ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ পরিপন্থি কাজ করা সরকারি চাকরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং ‘সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮’ অনুযায়ী অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ।
অফিস আদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বিষয়ে উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ে মনিটরিং ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি রয়েছে। কমিটিগুলো প্রতিমাসে কমপক্ষে একটি সভা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণপূর্বক অধিদফতরকে অবহিত করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।
এ অবস্থায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন কটূক্তি, অপপ্রচার এবং সরকারের ভাবমূর্তি ক্ষুর করছেন তাদের চিহ্নিত করে জরুরি ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে অধিদফতরকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
৫-৬ টি ভালো দল না পেলে বিপিএল আয়োজন করবে না বিসিবি
কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
৬ মাসের মধ্যে চালু হচ্ছে কুমিল্লার সেই বিশেষায়িত শিশু হাসপাতালটি
হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৭০
অবশেষে পুলিশের পোশাক চূড়ান্ত করে গেজেট প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
তারেক রহমান যাকে প্রার্থী দিবে সে-ই আমাদের প্রার্থী
কুমিল্লায় গ্রেপ্তার শিবির নেতার পক্ষে দাঁড়ানোদুই এপিপির নিয়োগ বাতিল
কুমিল্লায় মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মীর মৃত্যু
৬ মাসের মধ্যে চালু হচ্ছে কুমিল্লার সেই বিশেষায়িত শিশু হাসপাতালটি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২