শনিবার ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩
শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, পুনর্গঠনে কাজ করছে বিএনপি-এমপি জসিম উদ্দিন
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১২:৫৬ এএম |


কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিন জসিম বলেছেন, “দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও ভুল নীতির কারণে দেশের শিক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। বিএনপি সরকার সেই শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধার ও আধুনিকায়নের লক্ষ্যে কাজ করছে, যাতে আগামী প্রজন্ম একটি যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা পায়।”
তিনি বলেন, “মাদক ও কিশোর গ্যাং বর্তমানে সমাজের জন্য বড় হুমকি। বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। একইভাবে কিশোর গ্যাংয়ের অপতৎপরতাও কোনোভাবেই সহ্য করা হবে না। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে।”
শুক্রবার (১৯ জুন) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের বারেশ্বর চৌমুহনী-লড়িবাগ সড়কের ইউনি ব্লক দ্বারা মেরামত কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি জসিম উদ্দিন আরও বলেন, “বুড়িচং ও ব্রাহ্মণপাড়াকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা হবে। দুই উপজেলার প্রতিটি গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে এবং কোনো কাঁচা রাস্তা অবশিষ্ট থাকবে না। বিএনপি সরকারের মাত্র তিন মাসে দুই উপজেলায় প্রায় ২১৫ কোটি টাকার উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সাড়ে ৩৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন হবে বলে আশা করছি।”
তিনি বলেন, “উন্নত যোগাযোগ ব্যবস্থা একটি অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রধান চালিকাশক্তি। তাই জনগণের জীবনমান উন্নয়ন এবং আধুনিক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন।
ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ আলম খোকন, সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, বুড়িচং উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. কামাল হোসেন চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ূন কবির বাবুল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. এনামুল হক, উপজেলা যুবদলের  আহ্বায়ক মো. জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান এবং উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো. কবির হোসেন ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোশাররফ হোসেন মেম্বার, ওয়ার্ড বিএনপির নেতা আবু তাহের মেম্বার, সাংবাদিক ও পূর্ণমতি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. গিয়াস উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোমিন খানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে স্থানীয় বাসিন্দারা সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার আহ্বান জানান।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
৫-৬ টি ভালো দল না পেলে বিপিএল আয়োজন করবে না বিসিবি
কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
৬ মাসের মধ্যে চালু হচ্ছে কুমিল্লার সেই বিশেষায়িত শিশু হাসপাতালটি
হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৭০
অবশেষে পুলিশের পোশাক চূড়ান্ত করে গেজেট প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
তারেক রহমান যাকে প্রার্থী দিবে সে-ই আমাদের প্রার্থী
কুমিল্লায় গ্রেপ্তার শিবির নেতার পক্ষে দাঁড়ানোদুই এপিপির নিয়োগ বাতিল
কুমিল্লায় মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মীর মৃত্যু
৬ মাসের মধ্যে চালু হচ্ছে কুমিল্লার সেই বিশেষায়িত শিশু হাসপাতালটি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২