শনিবার ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩
চৌদ্দগ্রামে পরিবেশ রক্ষায় গাছ বিতরন ও রোপন
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১২:৫৭ এএম |



চৌদ্দগ্রাম প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে মানুষকে উদ্বুদ্ধ করতে কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আস-সালাম ফাউন্ডেশন। শুক্রবার পৌর এলাকার রামচন্দ্রপুর বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে বিনামূল্যে গাছ বিতরণ ও রোপন করা হয়। আস-সালাম ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচির তৃতীয় পর্ব হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। 
আয়োজকরা জানান, বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে মাসব্যাপী বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে আস-সালাম ফাউন্ডেশন। এর অংশ হিসেবে ইনসাফ স্পেশালাইজড হসপিটালের অর্থায়নে জুমার নামাজে আগত মুসল্লিদের মধ্যে পরিবেশবান্ধব সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করতে বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে। 
গাছ রোপনকালে ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ সদস্য আব্দুর রহমান মামুনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক পরিষদের সভাপতি কাজী নাসিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা ইকরাম হোসেন আরমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদ সদস্য কাজী কামরুজ্জামান ইমরান, নুরুল ইসলাম, আবু আয়শা,কার্যকরী পরিষদ সদস্য কাজী সাজ্জাদ হোসেন সাকির, অয়ন ভুঁইয়া, ডাঃ রবিউল হোসেন রবিন, শফিকুল ইসলাম, শাহরিয়ার তুষার, ইমরান খান, কাজী সাকিব,মুসজিদ কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেনডাঃ দ্বীন ইসলাম রিয়াদ, ডাঃ হান্নান মিঠু, রিয়াদ চৌধুরী, কামাল হোসেন, আকতার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বৃক্ষরোপন পূর্বে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের শুভাকাক্সঙ্খী সদস্য কাজী মাসুম।
আস-সালাম ফাউন্ডেশনের সভাপতি মিরাজ মজুমদার মুঠোফোনে জানান, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে কুমিল্লার ইনসাফ স্পেশালাইজড হাসপাতালের অর্থায়নে এই গাছ বিতরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, “গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, অক্সিজেন সরবরাহ করে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসা উচিত।”
আস-সালাম ফাউন্ডেশন জানিয়েছে, মাসব্যাপী কর্মসূচির আওতায় চৌদ্দগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে পর্যায়ক্রমে আরও গাছের চারা বিতরণ করা হবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
৫-৬ টি ভালো দল না পেলে বিপিএল আয়োজন করবে না বিসিবি
কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
৬ মাসের মধ্যে চালু হচ্ছে কুমিল্লার সেই বিশেষায়িত শিশু হাসপাতালটি
হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৭০
অবশেষে পুলিশের পোশাক চূড়ান্ত করে গেজেট প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
তারেক রহমান যাকে প্রার্থী দিবে সে-ই আমাদের প্রার্থী
কুমিল্লায় গ্রেপ্তার শিবির নেতার পক্ষে দাঁড়ানোদুই এপিপির নিয়োগ বাতিল
কুমিল্লায় মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মীর মৃত্যু
৬ মাসের মধ্যে চালু হচ্ছে কুমিল্লার সেই বিশেষায়িত শিশু হাসপাতালটি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২