শনিবার ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩
নাঙ্গলকোটে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী আটক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১:৩১ এএম আপডেট: ১৯.০৬.২০২৬ ১:৪৪ এএম |

  নাঙ্গলকোটে গৃহবধূ  হত্যার অভিযোগে স্বামী আটকনাঙ্গলকোট প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটে ফারহানা আক্তার মরিয়ম (২৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী শাহিন মিয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের শ্যামপুর ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মরিয়ম দুই সন্তানের জননী। তিনি পাশ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করে এবং স্বামী শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
নিহতের ভাই রবিউল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে শাহিন মিয়া মোবাইল ফোনে মরিয়মের মৃত্যুর খবর দেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে মরিয়মের নাক, কান ও মুখ দিয়ে রক্তক্ষরণ হতে দেখেন। তাদের দাবি, মরিয়মকে হত্যা করা হয়েছে। পরে তারা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি পুলিশকে অবগত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী শাহিন মিয়াকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
৫-৬ টি ভালো দল না পেলে বিপিএল আয়োজন করবে না বিসিবি
কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
৬ মাসের মধ্যে চালু হচ্ছে কুমিল্লার সেই বিশেষায়িত শিশু হাসপাতালটি
হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৭০
অবশেষে পুলিশের পোশাক চূড়ান্ত করে গেজেট প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তারেক রহমান যাকে প্রার্থী দিবে সে-ই আমাদের প্রার্থী
কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
কুমিল্লায় গ্রেপ্তার শিবির নেতার পক্ষে দাঁড়ানোদুই এপিপির নিয়োগ বাতিল
কুমিল্লায় মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মীর মৃত্যু
৬ মাসের মধ্যে চালু হচ্ছে কুমিল্লার সেই বিশেষায়িত শিশু হাসপাতালটি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২