কুমিল্লায়
আবৃত্তি সংগঠন ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালা–এর উদ্যোগে ইফতার মাহফিল
অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) নগরীর কবি নজরুল ইনস্টিটিউট
কেন্দ্র, কুমিল্লায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনটির সাধারণ
সম্পাদক মো. আশিকুর রহমান শিশিরের সঞ্চালনায় এবং সভাপতি সুমাইয়া আক্তারের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য আবৃত্তি
শিল্পী কাজী মাহতাব সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও নজরুল
গবেষক পীযুষ কুমার ভট্টাচার্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
ধ্বনিচিত্রের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আল-আমিন, কবিতা বৃত্তের সাধারণ
সম্পাদক খলিলুর রহমান শুভ্র, ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাবেক সাধারণ
সম্পাদক ও বর্তমান ছাত্র উপদেষ্টা ফারহানা আহমেদ, কুমিল্লা সাংস্কৃতিক
জোটের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, চৌকস নাট্য সম্প্রদায়ের সদস্য
আব্দুল্লাহ আল মামুন, ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের বর্তমান সভাপতি সাব্বির
আহমেদ ও সাধারণ সম্পাদক অনিক দেব।
এ ছাড়া উপস্থিত ছিলেন গার্ডেন থিয়েটার
কুমিল্লার সভাপতি আতিকুর রহমান সুজন, কুমিল্লা কলেজ থিয়েটারের সদস্য
মঈনুদ্দিন খাঁন মাহাদী, সংগীতশিল্পী ইশতিয়াক আহমেদ পল্লব, সংস্কৃতিকর্মী
পিন্টু চন্দ্র সরকার, সাংবাদিক আলমগীর কবিরসহ ধ্বনিচিত্র বিনির্মাণ
পাঠশালার কার্যকরী কমিটির সহ-সভাপতি শরিফা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক
নাজমুন নাহার বেবী এবং নির্বাহী সদস্য পাপ্পু, অপূর্ব, ফারাইজা ও পিউ।
এ
সময় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে সংগঠনটির
কার্যক্রমের প্রশংসা করেন এবং এর ধারাবাহিক সফলতা কামনা করে বক্তব্য দেন।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
