শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২
বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি তকমা ফিফার
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৬ এএম আপডেট: ২৮.০২.২০২৬ ১:১৮ এএম |

 বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি তকমা ফিফারহামজা চৌধুরীর পর সামিত সোম-কিউবা মিচেলদের অন্তর্ভুক্ত হওয়ার পর বাংলাদেশ ফুটবল দল যেন হয়ে উঠেছে আরও শক্তিশালী। দক্ষিণ এশিয়ায় যেন রাজত্ব করতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। এএফসি এশিয়ান কাপে সুযোগ না পেলেও দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারিয়ে নিজেদের অবস্থান জানান দিয়েছে বাংলাদেশ।
হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা যে ফুটবলে উন্নতি করেছে, এবার সেটাই জানালো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল পেজে বাংলাদেশকে নিয়ে একটি পোস্ট করেছে করা হয়েছে। তবে সরাসরি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি আখ্যা দেয়নি। প্রশ্নটা ছেড়ে দেওয়া হয়েছে ফুটবল ভক্তদের মাঝেই।
ফেসবুকে বাংলাদেশ ফুটবল দলের একটি ছবি পোস্ট করেছে ফিফা। আর ছবির ক্যাপশনে লিখেছে, ‘‘দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?’’ এরপর বাংলাদেশের পতাকার ইমোজি দেওয়া হয়েছে।
ফেসবুকে করা এমন প্রশ্নের উত্তরে কমেন্ট করেছেন ফুটবলপ্রেমীরা। তবে কমেন্টে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ সরাসরি বলেই দিয়েছে, বাংলাদেশই দক্ষিণ এশিয়ার ফুটবলের নতুন পরাশক্তি। মোহাম্মদউল্লাহ নরেন নামে একজন লিখেছেন, ‘‘এখন তো শুধু দক্ষিণ এশিয়ার পরাশক্তি। কিছুদিন পর এশিয়ার পরাশক্তি হব। আর একটা সময় ফুটবল বিশ্বের পরাশক্তি হব, ইনশাআল্লাহ।’’















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বৃদ্ধ বয়সে ওয়াদা দিয়েছি আল্লাহ যেন পূরণ করেন
‘ক্রসফায়ার’ থেকে আবুকে বাঁচাতে পিতার অবদানের কথা তুলে ধরলেন মনির চৌধুরী
প্রবাসে যাওয়ার একদিন পরই মুরাদনগরের তরুণ রিফাতের মৃত্যু
ঢাকা থেকে লুট হওয়া ট্রাকভর্তি ৯টি নতুন মোটরসাইকেল লাকসাম থেকে উদ্ধার!
সবুজে সেজেছে ফসলের মাঠ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গণভোটের ফল সংশোধন
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর পিতার ইন্তেকাল
এগ্রো-প্রোডাক্টকে দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব
সরকারি দাম তোয়াক্কা না করেই বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস
নিমসার বাজারে চাঁদাবাজি অভিযানে গ্রেপ্তার৯
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২