ইসমাইল নয়ন।।
কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ
জাতীয়তাবাদী দল (বিএনপি) ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক
এবং সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির খানকে পারিবারিক
কবরস্থানে দাফন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাদ জোহর বড়ধুশিয়া
আদর্শ কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন
রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ
নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গত
১৫ ফেব্রুয়ারি রাত ১০টা ৫০ মিনিটে ব্রাহ্মণপাড়ার একটি প্রাইভেট হাসপাতালে
হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০
বছর।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কুমিল্লা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, ড. এডভোকেট মোবারক হোসেন
কেন্দ্রীয়
কৃষক দলের সাবেক সহ-সভাপতি এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া, সুপ্রিম কোর্টের
সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, ব্রাহ্মণপাড়া উপজেলা
বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম খোকন, সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন,
সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস
ক্লাবের সভাপতি এডভোকেট মোঃ আবদুল আলীম খান, সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন,
সাংগঠনিক সম্পাদক অপু খান চৌধুরী, প্রচার সম্পাদক মোস্তফা কামালসহ বিভিন্ন
রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
