বুধবার ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২
শেষ মুহূর্তে নাটক, তিনে তিন ম্যানচেস্টার ইউনাইটেডের
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫ এএম আপডেট: ০৩.০২.২০২৬ ১:২৬ এএম |






নাটকীয় এক ম্যাচ হয়েছে ম্যানচেস্টার সিটি ও ফুলহ্যামের। ম্যাচের শেষদিকে টানা দুই গোলে সমতা ফেরায় ফুলহ্যাম। পয়েন্ট হারানোর শঙ্কায় থাকা ম্যানইউও অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে গোল করে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানইউ।
গতকাল রোববার ওল্ড ট্র্যাফোর্ডের লড়াইয়ের ম্যাচে শেষ ৯ মিনিটের নাটকে ৩-২ ব্যবধানে জিতে টানা তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে ইউনাইটেড।
ম্যাচের ১৯ মিনিটেই গোল করে ম্যানইউকে এগিয়ে দেন ক্যাসেমিরো। বিরতির আগে আরকোনো গোল হয়নি ম্যাচে। ফলে এই লিড নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাথেউস কুনহা। ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকায় ম্যানচেস্টার ইউনাইটেড সহজেই জয় পেতে যাচ্ছে এমনটাই ভাবা হচ্ছিল।
কিন্তু পরের ৬ মিনিটে দুই গোল হজম করে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে রেড ডেভিলরা। হ্যারি ম্যাগুইয়ার ফাউল করলে পেনাল্টি পেয়ে ফুলহ্যামের হয়ে একটি গোল শোধ করেন হিমেনেস। অতিরিক্ত সময়ে সমতা ফেরান কেভিব।
তবে রক্ষা হয়েছে বেনিয়ামিন সেসকোর কল্যাণে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্যবধান গড়ে দেন তিনি।
পুরো ম্যাচে ৫৭ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৪টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পেরেছে ফুলহ্যাম। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ১৩ শটের ৬টি লক্ষ্যে রেখেছিল।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার নেই- আবিদ
মনোহরগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট গ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা
হাসনাতের আসনে আলোচনায় গণঅধিকারের জসিম
বিএনপি-জামায়াতের কাছ থেকে নতুন করে পাওয়ার কিছু নেই : মুফতি রেজাউল করিম
কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হাসনাতের আসনে আলোচনায় গণঅধিকারের জসিম
প্রার্থী না থাকায় হতাশ দেবিদ্বার বিএনপি
নির্বাচন করা হলো না মুন্সীর
কুমিল্লা-১০ আসনে একই ছাতার নিচে বিএনপির তিন ভূঁইয়া
আপিলেও বিফল গফুর ভুইয়া
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২