বুধবার ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২
সাংবাদিকদের মিরপুর স্টেডিয়ামে প্রবেশে নানা বিধিনিষেধ
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১০ এএম আপডেট: ০১.০২.২০২৬ ১:২১ এএম |

 সাংবাদিকদের মিরপুর স্টেডিয়ামে প্রবেশে নানা বিধিনিষেধদেশের ক্রিকেটকে জনসাধারণ তথা দর্শকদের মাঝে তুলে ধরতে বড় ভূমিকা পালন করে থাকেন ক্রীড়া সাংবাদিকরা। খবরের খোঁজে দিনের বোশিরভাগ সময় সাংবাদিকদের কাটে মিরপুর স্টেডিয়ামে। তবে এবার নিরাপত্তা শঙ্কা থেকে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের প্রবেশে নতুন নির্দেশনা দিয়েছে বিসিবি। 
আজ (শনিবার) এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে বিসিবি। যেখানে নিরাপত্তা শঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়া সীমিত করা হয়েছে গণমাধ্যমকর্মীদের মাঠে প্রবেশের সুযোগ। এই নতুন নির্দেশনা এখন থেকেই কার্যকর হবে।
গণমাধ্যমকর্মীদের ১ নম্বর গেইট দিয়ে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে কেবল ম্যাচ ডে, আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স (সংবাদ সম্মেলন), বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণমূলক অনুষ্ঠান, বিসিবির আগে থেকে জানানো কোনো ট্রেনিং সেশন বা প্র্যাকটিস সেশন- কেবল এসব কাভার করতেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা।
স্টেডিয়াম ও বিসিবির অফিসে নিরাপত্তা সংক্রান্ত সব বিধিনিষেধ সঠিকভাবে মেনে চলার ক্ষেত্রে সবার সহযোগিতাও চাওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। এখন থেকে গণমাধ্যমকর্মীরা চাইলেই আর স্টেডিয়ামে ঢুকে কাজ করতে পারবেন না। বিসিবির নির্দেশনা মেনেই করতে হবে সবকিছু।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার নেই- আবিদ
মনোহরগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট গ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা
হাসনাতের আসনে আলোচনায় গণঅধিকারের জসিম
বিএনপি-জামায়াতের কাছ থেকে নতুন করে পাওয়ার কিছু নেই : মুফতি রেজাউল করিম
কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হাসনাতের আসনে আলোচনায় গণঅধিকারের জসিম
প্রার্থী না থাকায় হতাশ দেবিদ্বার বিএনপি
নির্বাচন করা হলো না মুন্সীর
কুমিল্লা-১০ আসনে একই ছাতার নিচে বিএনপির তিন ভূঁইয়া
আপিলেও বিফল গফুর ভুইয়া
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২