বুধবার ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২
নাম্বার ওয়ানকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি রিবাকিনা
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১০ এএম আপডেট: ০১.০২.২০২৬ ১:২১ এএম |

 নাম্বার ওয়ানকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি রিবাকিনাশেষ সেটে দুইবার ব্রেক করে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখলেন এলেনা রিবাকিনা। বিশ্বের এক নম্বর আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হলেন জন্মসূত্রে রুশ এই কাজাখস্তানি খেলোয়াড়। 
প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রিবাকিনা। বিশ্বের পাঁচ নম্বর র‌্যাংকিংধারী ২০২২ সালে উইম্বলডন জিতেছিলেন। ২৬ বছর বয়সী এই খেলোয়াড় তিন বছরেরও বেশি সময় পর ট্রফি ক্যাবিনেটে আরেকটি যোগ করলেন। আর ২০২৩ ও ২০২৪ সালে মেলবোর্ন পার্কে শিরোপা জেতার পর টানা দুটি ফাইনালে হারলেন সাবালেঙ্কা।
ম্যাচের শুরুতে দাপট দেখান রিবাকিনা। ৬-৪ এ প্রথম সেট জেতেন। হাল ছাড়েননি সাবালেঙ্কা। ঘুরে দাঁড়ান এবং ৬-৪ এ দ্বিতীয় সেট জেতেন। ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটেও ৩-০ তে লিড নিয়ে এগিয়ে যান তিনি। কিন্তু তার বিরুদ্ধে টানা দুটি ব্রেক করে ম্যাচ ঘুরিয়ে দেন রিবাকিনা এবং তৃতীয় সেট জেতেন ৬-৪ এ।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার নেই- আবিদ
মনোহরগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট গ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা
হাসনাতের আসনে আলোচনায় গণঅধিকারের জসিম
বিএনপি-জামায়াতের কাছ থেকে নতুন করে পাওয়ার কিছু নেই : মুফতি রেজাউল করিম
কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হাসনাতের আসনে আলোচনায় গণঅধিকারের জসিম
প্রার্থী না থাকায় হতাশ দেবিদ্বার বিএনপি
নির্বাচন করা হলো না মুন্সীর
কুমিল্লা-১০ আসনে একই ছাতার নিচে বিএনপির তিন ভূঁইয়া
আপিলেও বিফল গফুর ভুইয়া
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২