শনিবার ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩
ওসমান হাদীর জীবন দান সার্থক হবে যদি বাংলাদেশে শোষণমুক্ত সমাজ গঠন হয়: এমদাদুল হক মামুন
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১:৩৫ এএম |



 ওসমান হাদীর জীবন দান সার্থক হবে  যদি বাংলাদেশে শোষণমুক্ত সমাজ  গঠন হয়: এমদাদুল হক মামুন নিজস্ব প্রতিবেদক।। জামায়াতের কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এমদাদুল হক মামুন বলেছেন ওসমান হাদীর জীবন দান সার্থক হবে যদি বাংলাদেশে শোষণমুক্ত সমাজ গঠন হয়।মাদক ও শোষনমুক্ত সমাজ গঠন করতে আগামী নির্বাচনের ব্যালটে দাঁড়িপাল্লাকে এবং গনভোটে হ্যা এর পক্ষে ভোট দিতে হবে।
গতকাল কুমিল্লা নগরীর সাতরা এলাকায় জনসংযোগকালে তিনি এসব কথা বলেন। 
তিনি আরও বলেন জুলাই আন্দোলনে ছাত্রজনতারা আহত হয়ে ও জীবন দিয়ে যে নতুন এবং গনতান্ত্রিক বাংলাদেশের দ্বার উন্মোচন করলো সেটি সফল হবে যদি আগামী নির্বাচনের গনভোটে হ্যা জয়যুক্ত হয় এবং দাঁড়িপাল্লা ক্ষমতায় আসে তবে।
উল্লেখ্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এর পক্ষে শুরু থেকে তিনি প্রচার প্রচারণা চালিয়ে আসছেন, সেই প্রচারণার অংশ হিসেবে নগরীর সাতরা এলাকায় জনসংযোগ করেন তিনি।
জনসংযোগকালে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন দূর্গাপুর দক্ষিণ ইউনিয়ন এর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আই আর আশিক আহমেদ শাহীন,ইউনিয়ন আমীর অধ্যাপক নূরুল হুদা সিদ্দিকী, ইউনিয়ন সেক্রেটারী শরীফুল ইসলাম,৩নং ওয়ার্ড সেক্রেটারি রাশেদুল হক রাসেল,৪নং ওয়ার্ড সভাপতি, আব্দুল মান্নান, কুমিল্লা মহানগর যুব বিভাগের বায়তুল মাল সেক্রেটারি এইচ এম মাহফুজুল হক সহ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর নেতৃবৃন্দরা।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২