বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
২৬ অগ্রহায়ণ ১৪৩২
ফর্টিজকে জয় বঞ্চিত করে গ্রুপের শীর্ষে মোহামেডান
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১২:৩০ এএম আপডেট: ০৩.১২.২০২৫ ১:৩১ এএম |



 ফর্টিজকে জয় বঞ্চিত করে গ্রুপের শীর্ষে মোহামেডান

৩৯ দিন পর ফেডারেশন কাপ আবার মাঠে গড়িয়েছে। নভেম্বর উইন্ডোতে জাতীয় দলের ব্যস্ততায় ফেডারেশন কাপের কোনো ম্যাচই হয়নি। আজ পুনরায় শুরু হওয়া ফেডারেশন কাপে বি গ্রুপের নিজ নিজ খেলায় ড্র করেছে মোহামেডান, আর জয় পেয়েছে পুলিশ। 
ঢাকা মোহামেডান অত্যন্ত আর্থিক সংকটে রয়েছে। ফুটবলার, কোচিং স্টাফরা বেতন পান না কয়েক মাস। আজকের ম্যাচে ফুটবলারররা মাঠে নামবেন না এমনও গুঞ্জন ছিল। মাঠে লড়াই করে ফর্টিজের বিপক্ষে এক পয়েন্ট আদায় করেছে সাদা-কালোরা।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিজ ম্যাচের প্রথমার্ধে গোল দিয়ে লিড নিয়েছিল। বিরতির পর মোহামেডান ম্যাচে ফেরার চেষ্টা করে। ফুটবলাররা আর্থিক কষ্টে থাকলেও মাঠে দলের জন্য পয়েন্ট পাওয়ার সর্বোচ্চ চেষ্টাই করেছেন। ৮৭ মিনিটে ডান প্রান্ত থেকে উজবেক ফুটবলার মোজাফফরভের নিচু ক্রসে বক্সের মধ্যে প্লেসিংয়ে গোল করেন ঘানার স্যামুয়েল বোয়েটাং। ঐ গোলে মোহামেডান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। 
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। আর্থিক কষ্টের মধ্যেও মোহামেডানের ফুটবলাররা চিরপ্রতিদ্বন্দ্বি আবাহনীকে পরাজিত করে। আবাহনীকে হারানোর পরও ফুটবলারদের মুখে হাসি ফুটাতে পারেননি কর্মকর্তারা। পরের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল ফকিরেরপুলের বিপক্ষে হারে। তিন দিন পর ফেডারেশন কাপে অবশ্য ফর্টিজের বিরুদ্ধে ড্র করল মোহামেডান। 
এই ড্রয়ে মোহামেডান দুই ম্যাচ শেষে বি গ্রুপের শীর্ষে রয়েছে। কিংস অ্যারেনায় দিনের আরেক ম্যাচে পুলিশ ১-০ গোলে আরামবাগকে পরাজিত করায় তিন পয়েন্টে দ্বিতীয় স্থানে। আগের ম্যাচে পুলিশ মোহামেডানের কাছে হেরেছিল। ফেডারেশন কাপে আজই ছিল আরামবাগের প্রথম ম্যাচ। এই গ্রুপে আরেক দল ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তারা প্রথম ম্যাচে ফর্টিজের বিরুদ্ধে ড্র করেছিল। ফর্টিজ আজ মোহামেডানের বিপক্ষে ড্র করে দুই ম্যাচে দুই পয়েন্ট। দুই গ্রুপে পাঁচটি করে দল। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ পরবর্তী রাউন্ডে খেলবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
আসন্ন নির্বাচনে পুলিশের অতীত বদনাম ঘুচানোর চেষ্টা হবে
দুর্নীতিমুক্ত দেশ গড়তে একসাথে কাজ করতে হবে: জেলা প্রশাসক
গৃহবধূকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন
রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ বুধবার , এরপর তফসিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
ইস্টার্ন মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস উদ্যাপন
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের ঐক্যের ঘোষণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২