শনিবার ৭ ফেব্রুয়ারি ২০২৬
২৫ মাঘ ১৪৩২
কুমিল্লায় সেনাবাহিনী-র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী শিমুল গ্রেপ্তার
শাহীন আলম, কুমিল্লা
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ১২:৪২ পিএম |

কুমিল্লায় সেনাবাহিনী-র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী শিমুল গ্রেপ্তারকুমিল্লায় শীর্ষ সন্ত্রাসীর অন্যতম সহযোগী চিহ্নিত সন্ত্রাসী আবু ওবায়েদ শিমুলকে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করেছে সেনা বাহিনী-র‌্যাব ।

সোমবার (১৬ জুন) ভোর রাতে কোতয়ালী মডেল থানার কার্তিকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু ওবায়েদ শিমুল (৩৩) কার্তিকপুর গ্রামের মৃত আব্দুল ওহাব এর ছেলে। অভিযানে তার হেফাজতে থাকা একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দুটি পাইপগান, ছয় রাউন্ড কার্তুজ ও তিনটি ককটেল ও দুটি মোবাইল উদ্ধার করা হয়। এসময় তার অন্যতম সহযোগী সাইফুল ইসলাম পালিয়ে যায়। 

সোমবার সকাল ৯টার দিকে কুমিল্লা র‌্যাব-১১, উপ-পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানান। 

সংশ্লিষ্ট বাহিনীর বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তারকৃত সন্ত্রাসী আবু ওবায়েদ শিমুলকে জিজ্ঞাসাবাদে সে জানায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী রেজাউলের সহযোগী হিসেবে কাজ করে আসছে। সে নিজ এলাকাসহ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে প্রভাব বিস্তার ও বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল। অস্ত্রধারী সন্ত্রাসী দমন অভিযানের অংশ হিসেবে র‌্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় সাইফুল ইসলাম নামে অপর এক সন্ত্রাসী পালিয়ে যায়। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় বিশ্বস্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী শিমুল কুমিল্লার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী রেজাউলের ডান হাত হিসেবে কাজ করে। এক সময় এই রেজাউল পলাতক এমপি বাহাউদ্দিন বাহারের জন্য অস্ত্র আনার দায়িত্বে ছিলেন। বর্তমানে সে নিজেকে এবং শিমুলকে  বিএনপির লোক হিসেবে পরিচয় দেয়। তারা অস্ত্র দিয়ে রাজনৈতিক সহিংসতা এবং চাঁদাবাজিতে জড়িত।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঘাঁটি পুনরুদ্ধারের লড়াই বিএনপির দৃঢ় অবস্থানে জামায়াত-এনসিপি
জিয়াউর রহমানের আদর্শের বিএনপি এখন আর নাই
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
গণতন্ত্র পুনরুদ্ধারে সনাতনী সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ- মনিরচৌধুরী
বরুড়ায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক-পথসভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হাসনাতের আসনে গণঅধিকারের জসিম উদ্দিনকে বিএনপির সমর্থন
লাশ পোড়ানোর মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড
আপনারা জানেনও না, নীরবে বিপ্লব ঘটে গিয়েছে
৩০০ টাকার ঘুষের ভিডিও প্রচার না করতে ২৯ হাজার টাকা প্রদান
ঘাঁটি পুনরুদ্ধারের লড়াই বিএনপির দৃঢ় অবস্থানে জামায়াত-এনসিপি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২