রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
ব্রাহ্মণপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়িঘর নির্মাণের অভিযোগ
ইসমাইল নয়ন
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ১:২৯ এএম |


কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে  ঘর নির্মাণের অভিযোগ করেন ভুক্তভোগী ছোট ধুশিয়া গ্রামের আনোয়ার হোসেন ওরফে আনু মিয়ার ছেলে মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া। তিনি বলেন গত ৮ মে কুমিল্লা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে পিয়ার মামলা নং ৪৬৯/ ২৫ রুজু করি আমাদের একই এলাকার হোসেন মিয়ার মেয়ে হনুফা আক্তার ও তার বাবার বিরুদ্ধে। তারা কিছুদিন যাবত আমাদের জায়গার মধ্যে জোরপূর্বক ঘর নির্মাণের পায়তারা করে পরে আমি তাদের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি আইনে ১৪৫ ধারায় মামলা করি।উক্ত মামলার প্রেক্ষিতে কুমিল্লা বিজ্ঞ আদালত ১৪৫ ধারা অনুযায়ী ব্রাহ্মণপাড়া থানাকে আর্দেশ প্রদান করেন উভয় পক্ষকে শান্তি -শৃঙ্খলা বজায় রাখা এবং স্ব- স্ব অবস্থানে থাকার জন্য। কিন্তু হনুফা আক্তার ও তার বাবা হোসেন মিয়া সঙ্গীয় কিছু লোক নিয়ে আমার মামলার জায়গায় ১৪৫ ধারা ভঙ্গ করে গত দু একদিন যাবত মিস্ত্রি দিয়ে গড় নির্মাণ করছে। এ ব্যাপারে আমি বাধা দিলে তারা বিভিন্ন সময় আমাকে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে পরে আমি উপায়ন্তু না পেয়ে ব্রাহ্মণপাড়া থানা কে জানালে ব্রাহ্মণপাড়া থানা দিয়ে পুনরায় সতর্ক করে আসে। 
এ ব্যাপারে অভিযুক্ত হনুফা আক্তার বলেন আদালতে নিষেধাজ্ঞা জারি আছে ঠিকই কিন্তু আমাকে স্থানীয় চেয়ারম্যান ঘর নির্মাণ করার জন্য নির্দেশ দেন তার নির্দেশ মতে আমি ঘর নির্মাণ করছি। 
এ ব্যাপারে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই মো: মুসা জানান, আমি বর্তমানে ছুটিতে আছি এবং  উভয় পক্ষকে থানা থেকে নোটিশ প্রেরন করেছি ও আদালতের নির্দেশ অনুযায়ী শান্তি-শৃঙ্খলা ভঙ্গ না করার জন্য উভয় পক্ষকে সতর্ক করেছি।  এরপরে যদি কেউ আইন অমান্য করে কাজ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
রাজনীতি যেন লুটেরাদের বিনিয়োগের ক্ষেত্র না হয় : হাসনাত আবদুল্লাহ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২