মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫
২৫ অগ্রহায়ণ ১৪৩২
হামজাদের ম্যাচের নিরাপত্তায় সোয়াট
প্রকাশ: রোববার, ৮ জুন, ২০২৫, ৯:৫৭ পিএম |

হামজাদের ম্যাচের নিরাপত্তায় সোয়াট


৪ জুন বাংলাদেশ-ভুটান ম্যাচের এক পর্যায়ে বিশৃঙ্খলা হয়। দর্শকরা গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশ করেন। আবার তিনজন সমর্থক গ্যালারি টপকে মাঠেও ঢুকে যান। প্রীতি ম্যাচের সেই অব্যবস্থাপনা থেকে বাফুফে শিক্ষা গ্রহণের চেষ্টা করছে। ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে তাই নিরাপত্তা আরও জোরদার করছে।
বাংলাদেশ পুলিশের বিশেষ ইউনিট সোয়াট। সেই সোয়াট আগামীকাল (সোমবার) জাতীয় স্টেডিয়ামে মহড়া দেবে এবং ম্যাচের দিনও নিরাপত্তার বিষয় দেখভাল করবে। বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘আজ ম্যাচ কমিশনারসহ স্টেডিয়াম ও বিভিন্ন গেট পরিদর্শন করা হয়েছে। আগামীকাল বেলা ১১টায় সোয়াট স্টেডিয়ামে মহড়া দেবে। ডিএমপির সঙ্গেও আমাদের যোগাযোগ রয়েছে সার্বক্ষণিক।’
বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ একাধিকবার জরিমানার শিকার হয়েছে। চার বছর পর জাতীয় স্টেডিয়ামে আবার ফুটবল ফিরেছে। বড় অব্যবস্থাপনা কিংবা নিরাপত্তার সংকট থাকলে ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে শাস্তির আশঙ্কা থাকবে বাফুফের। তাই বাফুফে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বাড়তি লোক রাখছে, ‘ভুটানের ম্যাচের চেয়ে সিঙ্গাপুর ম্যাচে লোকবল বেশি থাকবে’ বলেন গাউস।
১০ জুন ঢাকায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা চরমে। অনেক ফুটবলপ্রেমী ঢাকায় গ্যালারিতে খেলা দেখতে পারবেন না। সেই বিষয়টি বিবেচনা করে প্রিমিয়ার লিগের ক্লাব ফর্টিজ এফসি চট্টগ্রামে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করছে। অন্য বিভাগীয় শহরেও ফেডারেশন কিংবা ব্যক্তি উদ্যোগে এরকম ব্যবস্থা হওয়ার কথা রয়েছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
দেশে সাড়ে ১৪ লাখ টন খাদ্যশস্য মজুদের পাশাপাশি আমন ধান উৎপাদনেও লক্ষ্যমাত্রা অর্জন -কুমিল্লায় খাদ্য উপদেষ্টা
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
বিজয় দিবসে ‘বিশ্ব রেকর্ডের’ প্রস্তুতি বাংলাদেশের
সৌদিআরবে বেকারিতে দগ্ধ হয়ে রেমিটেন্সযোদ্ধার মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শওকত মাহমুদ গ্রেপ্তার
৮ ডিসেম্বর মুক্ত হয় কুমিল্লা রাস্তায় নামে জনতার ঢল
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন প্রস্তুত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২