সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬
৪ ফাল্গুন ১৪৩২
সারাদেশেই তাপপ্রবাহ
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ১২:২৬ এএম আপডেট: ১০.০৫.২০২৫ ১:০৪ এএম |




 সারাদেশেই  তাপপ্রবাহনিজস্ব প্রতিবেদক: দুই-একটি অঞ্চল ছাড়া প্রায় সারাদেশেই বইছে তাপপ্রবাহ। গত দুইদিন আগে শুরু হওয়া এ তাপপ্রবাহ আজ তীব্র রূপ ধারণ করেছে। আজ শুক্রবার (৯ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা।
এদিন রাজধানী ঢাকায়ও মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে এটাকে মাঝারি ধরনের তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রার পারদ ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে থাকলে সেটাকে ধরা হয় তীব্র তাপপ্রবাহ। তবে তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।
শুক্রবার সন্ধ্যায় আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামী ২ দিন তীব্র তাপপ্রবাহ বিরাজ করতে পারে। আগামী সোমবার থেকে তাপপ্রবাহ বিভিন্ন অঞ্চল থেকে প্রশমিত হতে পারে।
সারা দেশে তীব্র তাপপ্রবাহের কারণে ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে। বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
জাগোনিউজের খবর পেতে ফলো করুন
রাজধানীর শাহবাগ মোড়ে কথা হয় রিকশাচালক আসাদুল হকের সঙ্গে। তিনি বলেন, ‘আজ ভোর বেলায় কিছু ভাড়া টানছি। এরপর সূর্যের তাপে আর পারিনি। শরীর দিয়ে শুধু ঘাম যাচ্ছে। প্যাডেল ঘোরাতে কষ্ট। রাতে যদি একটু গরম কমে তখন আবার রিকশা চালাবো।’




















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫৯ জন
ভোটের গেজেট: অভিযোগ থাকলে হাই কোর্টে যেতে বলল ইসি
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
তারেক রহমানের সাথে দেখা করলেন হাজী ইয়াছিন , জানালেন শুভেচ্ছা
নির্বাচনকে পুঁজি করে দুই থেকে তিন গুণ ভাড়া বৃদ্ধি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রথম নির্বাচনেই ৫ জনের বাজিমাত
জনতার রায় ও শাসনের দায় নতুন সরকারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ
তৃতীয়বার স্বতন্ত্রের জয়, উপজেলা সদরে ‘প্রথম’ এমপি শাওন
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫৯ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২