শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫
২৯ অগ্রহায়ণ ১৪৩২
গ্রেপ্তারের ২ মাস পর বরখাস্ত হলেন কুমিল্লার সাবেক এএসপি তানভীর
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১:১৩ এএম আপডেট: ২৫.০৪.২০২৫ ১:৩৩ এএম |


গ্রেপ্তারের ২ মাস পর বরখাস্ত হলেন  কুমিল্লার সাবেক এএসপি তানভীরপুলিশ সুপার তানভীর সালেহীন ইমনকে গ্রেপ্তার করার দুই মাস পর বরখাস্ত করল অন্তর্র্বতী সরকার। গত বুধবার এ সংক্রান্ত আদেশ হলেও বৃহস্পতিবার তা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।তানভীর সালেহীন ইমন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কুমিল্লায় বেশ কিছুদিন দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার হওয়া তানভীর গত বছরের জুলাই-অগাস্ট আন্দোলনের ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানার হত্যা মামলার আসামি।
গত ১২ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তারের কথা জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করে আদালতে পাঠনোর কারণে তাকে সরকারি চাকরি আইন অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হলো।
এসময় তিনি রাজশাহী রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যায় নিউ মার্কেট থানার মামলায় গ্রেপ্তার তানভীর জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (হেডকোয়ার্টার ও অ্যাডমিন) হিসেবে কর্মরত ছিলেন। সরকার পরিবর্তনের পর তাকে পাঠানো হয় রাজশাহীতে।
গত বছরের ১৯ জুলাই বিকাল ৫টায় রাজধানীর নিউ মার্কেটের ১ নম্বর গেইটের সামনে চলা বিক্ষোভ চলাকালে গুলিতে মারা যান বলে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের শ্যালক আব্দুর রহমান মামলা করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
বিসিএস ২৮ ব্যাচের কর্মকর্তা তানভীরের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। তার বাবা মো. ইকবাল কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ওসমান হাদির মাথায় গুলি
হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে
দুর্বৃত্তরা আগে থেকেই অনুসরণ করছিল হাদিকে, প্রচারণায়ও যুক্ত ছিল
গুলি এক পাশ দিয়ে ঢুকে বেরিয়ে যায় অন্য দিক দিয়ে
হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় দিবসের টোকেন মানি নিচ্ছে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন
ওসমান হাদির মাথায় গুলি
তফসিলকে স্বাগত জানিয়ে কুমিল্লায় অভিনন্দন মিছিল
সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি
হত্যাচেষ্টা মামলার আসামি ধরতে পুলিশের অনীহা!
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২