সোমবার ১৬ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২
আগামী নির্বাচনে জনগণের ভোটে সরকার গঠন করবে বিএনপি - হাজী ইয়াসিন
মাসুদ পারভেজ।।
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১:২২ এএম আপডেট: ২৯.০৪.২০২৫ ২:০২ এএম |


  আগামী নির্বাচনে জনগণের ভোটে সরকার গঠন করবে বিএনপি - হাজী ইয়াসিন  গত ১৭ বছর দেশের কোন মানুষ ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। ভোট দিতে কেন্দ্রের উদ্দেশ্যে বের হয়েই হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। গ্রামের সাধারণ মানুষ রাষ্ট্রের নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। কিন্তু টাকাটা রাষ্ট্রের না, আপনার আমার সাধারণ মানুষের টাকা। যা একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা লুটপাট করেছেন। সাধারণ মানুষের গণআন্দোলনের কারণে ওই লুটপাট কারিরা দেশ ছেড়ে পালিয়েছেন। মানুষ এখন চায় একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ একটি নির্বাচন। যেন ১৭ বছরের ভোটবঞ্চিত জনগণ একটি উৎসব মুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তার পছন্দের দলকে ক্ষমতায় আনতে পারেন। ইনশাআল্লাহ সব সময় দেশের কল্যাণে কাজ করা বিএনপি আগামী নির্বাচনে জনগণের বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে। 
সোমবার (২৮এপ্রিল) কুমিল্লা সদর উপজেলার ৪নং আমড়াতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি'র কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন-অর রশিদ ইয়াসিন এসব কথা বলেন। 
হাজী ইয়াসিন বলেন, প্রত্যেকটি ওয়ার্ডকে ঢেলে সাজাতে হবে যাতে করে আগামী নির্বাচনে ভোটাররা বিএনপিকে আস্থাশীল দল হিসেবে গ্রহণ করে। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের বিএনপি দেশের মাটি ও মানুষের কাছে একটি আস্থার রাজনৈতিক দল। এ দলের অনেক আদর্শ এবং নৈতিকতা রয়েছে আমাদেরকে সেটা ধরে রাখতে হবে এবং আগামী নির্বাচনে সরকার গঠনের মাধ্যমে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
ওয়ার্ড কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা সদর উপজেলার বিএনপি'র আহবায়ক রেজাউল কাইয়ুম। 
বিশেষ অতিথি, তুমি না আদর্শ সদর উপজেলার বিএনপির সদস্য সচিব শফিউল আলম রায়হান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ ----মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনা প্রধান
কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
কুমিল্লার দেবিদ্বারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
দেবিদ্বারে দুই শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোর আটক
লাকসামে এতিমদের মাঝে সাড়ে ১৭ লাখ টাকার চেক বিতরণ করলেন এমপি আবুল কালাম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২