শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২
কুমিল্লায় বাসচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৪:৫১ পিএম |

কুমিল্লায় বাসচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি বাসের চাপায় রোকেয়া আক্তার (২৭) নামের এক গর্ভবতী নারী নিহত হয়েছেন।
শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোকেয়া আক্তার সদর দক্ষিণ উপজেলার ডমুরিয়া চানপুর এলাকার হানিফ মিয়ার স্ত্রী ছিলেন।
ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার জানান, রোকেয়া আক্তার হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এমন সময় দ্রুতগামী তিশা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।
ওসি আরও জানান, দুর্ঘটনাকারী বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর পিতার ইন্তেকাল
এগ্রো-প্রোডাক্টকে দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব
গণভোটের ফল সংশোধন
দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তির কারাদণ্ড
দেবিদ্বারে ট্রাক্টরের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাসনগাছায় সড়কে চাঁদা আদায়, আইনি ব্যবস্থার নির্দেশ জেলা প্রশাসকের
থানা-পুলিশ ‘ম্যানেজ’ করেই গোমতী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে : এমপি হাসনাত আব্দুল্লাহ
উদ্বোধনের ২০ বছর পর চালু হলো নাঙ্গলকোটের গোহারুয়া ২০ শয্যা সরকারি হাসপাতাল
গণভোটের ফল সংশোধন
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর পিতার ইন্তেকাল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২