বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ
কুমিল্লায় বিএনপির সংহতি র‌্যালিতে মানুষের ঢল
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১২:৫২ এএম আপডেট: ১১.০৪.২০২৫ ১:২১ এএম |



কুমিল্লায় বিএনপির সংহতি  র‌্যালিতে মানুষের ঢলনিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ও নির্বিচার গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সংহতি র‌্যালি করছে কুমিল্লা মহানগর বিএনপি। ফিলিস্তিনের নিরীহ মানুষের প্রতি সংহতি অনুষ্ঠিত এ র‌্যালিতে নেতা-কর্মীদের ঢল নামে। মূল র‌্যালি শুরুর পূর্বেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন কান্দিরপাড়স্থ দলীয় কার্যালয়ের সামনে। এক পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা। তাদের অনেকের হাতে ছিলো ফিলিস্তিনের পতাকা, মাথায় কালো ফিতা ও প্ল্যাকার্ড।  এসময় ‘গাজায় গণহত্যা বন্ধের দাবি জানিয়ে ফিলিস্তিনের পক্ষেনানা স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা।পরে সেখান থেকে শুরু হয় সংহতি র‌্যালি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল চারটার দিকে জেলা ও মহানগর বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে রাজগঞ্জ এবং মোগলটুলি হয়ে কান্দিরপাড় দলীয় কায্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিতে বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো.মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াছিম, যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক শওকত আলী বকুল, বিএনপি নেতা আতাউর রহমান ছুটি, মোস্তফা জামান, রেজাউল কাইয়ুম, শফিউল আলম রায়হান, ওমর ফারুক, সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র‌্যালি শেষে বিএনপি কার্যালয়ের সামনে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির নেতারা জানান, ফিলিস্তিনে সাধারণ মানুষ ও শিশুদের ওপর চলমান ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদেই এ কর্মসূচি। গাজা ও রাফায় নৃশংসতার বিশ্বজুড়ে মানুষকে জাগ্রত করতেই এ শান্তিপূর্ণ র‌্যালি।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
সংসদে কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি এমপি মনির চৌধুরীর
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২