বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
রোহিঙ্গাদের নৌকাডুবি: ৪ লাশ উদ্ধার, বিজিবি সদস্য নিখোঁজ
প্রকাশ: রোববার, ২৩ মার্চ, ২০২৫, ১:৪৫ এএম আপডেট: ২৩.০৩.২০২৫ ২:৩৯ এএম |



 রোহিঙ্গাদের নৌকাডুবি: ৪ লাশ  উদ্ধার, বিজিবি সদস্য নিখোঁজটেকনাফ উপকূলে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় তিন নারী ও এক শিশুর লাশ উদ্ধারের তথ্য দিয়েছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় এক বিজিবি সদস্যসহ ‘কয়েকজন’ নিখোঁজ রয়েছেন। তবে ২৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী।
বিজিবি জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, শুক্রবার রাত আড়াইটার দিকে নৌকাটি সাগরপথে বাংলাদেশের দিকে আসছিল।
“শাহপরীর দ্বীপের কাছাকাছি নৌকাটি তলা ফেটে ডুবে যেতে শুরু করে। এ সময় নৌকার আরোহীদের চিৎকার শুনে কাছাকাছি থাকা বিজিবির একটি টহল দল ছুটে যায়। নৌকা থেকে ২৫ জনকে উদ্ধার করা হয়। অভিযান চালাতে গিয়ে বিজিবির একজন সদস্য নিখোঁজ হয়েছেন।”
শরিফুল ইসলাম বলেন, নিখোঁজ বিজিবি সদস্যের নাম বিল্লাল হাসান, তিনি সিপাহী হিসেবে কর্মরত।
টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সীমান্তের ভিওপিতে কর্মরত ছিলেন বিল্লাল। তার সঙ্গে থাকা একটি রাইফেল ও চারটি ম্যাগাজিনও খোয়া গেছে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া এলাকার সাগরে নৌকাটি ডুবে যায়।
পশ্চিমপাড়া জেলে ঘাটের সাধারণ সম্পাদক আবদুল গফুর বলেন, “গভীর রাতে নৌকাটি ডুবে যায়। সন্ধ্যা পর্যন্ত চার জনের লাশ উদ্ধার করা হয়েছে।”
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, “চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। বিজিবির একজন সদস্যসহ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।”














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
সংসদে কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি এমপি মনির চৌধুরীর
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২