সোমবার ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
চান্দিনার দোল্লাই নোয়াবপুর উচ্চ বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তিতে পুনর্মিলনী
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১:৪৫ এএম |



কুমিল্লার চান্দিনার দোল্লাই নোয়াবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ৮৫ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উদযাপন করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। এতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেয়।
সকাল ৯টায় রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী ও ডেলিগেট কার্ড বিতরণ করা হয়। সাড়ে ৯টায় ধর্মীয় গ্রন্থপাঠ, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে পুনর্মিলনী কার্যক্রম শুরু হয়। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে নবীন ও প্রবীন শিক্ষার্থীরা মুক্ত মনে উৎসব উদযাপন প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সরকার গ্রুপের চেয়ারম্যান আলমগীর সরকার। মোড়ক উন্মোচন করেন আব্দুল মান্নান বিএসসি।
অধ্যাপক ডা. কাজী মো. শামছুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি বাণিজ্য মন্ত্রনালয়ের উপসচিব ড. আবু সাঈদ মোমেন মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ডা. চন্দ্রনাথ পোদ্দার, ডিএইচ সভাপতি ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেন, মাধ্যমিক শিক্ষা আফিসার মোহাম্মদ উল্যাহ, অধ্যাপক ডা. কাউসার হোসেন, সহকারী অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম, যোবায়ের হোসেন মিয়া।
সন্ধ্যায় র‌্যাফেল ড্র-এ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২