মঙ্গলবার ১০ মার্চ ২০২৬
২৬ ফাল্গুন ১৪৩২
আকুবপুর হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মো. হাবিবুর রহমান ও সাজ্জাদ হোসেন ঃ
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৩ এএম আপডেট: ১৯.০২.২০২৫ ১:৫১ এএম |

আকুবপুর হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্কুল মাঠে উৎসবমূখর পরিবেশে পুরস্কার বিতরণীেে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর সোমেস কর চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল মতিন, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন। সহকারী শিক্ষক কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ¦ গোলাম কিবরিয়া সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক সফিকুল ইসলাম, কলেজ শাখার সহকারী পরিচালক হেলাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মনিরুল ইসলাম, আকুবপুর ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল ও আন্দিকুট হাইস্কুলের প্রধান শিক্ষক খালেদ মোশারফ প্রমুখ। 
ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ৩৫টি ইভেন্টে বিজয়ী ১০৫ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লাস্থ বাংগড্ডা ইউনিয়ন কল্যাণ পরিষদের প্রস্তাবিত কার্যকরি কমিটি গঠন
সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৭৬ টাকা থেকে বাড়িয়ে ১২৩৫ করার প্রস্তাব
ফ্যামিলি কার্ড পাচ্ছেন নারীপ্রধান ৩৭ হাজার ৫৬৭ পরিবার
ঈদ উপলক্ষে এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ রাখার নির্দেশ
পর্যাপ্ত মজুত আছে, ভোজ্যতেলের দাম একটুও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মন্দিরে ও মসজিদের সামনে ককটেল হামলার ঘটনায় মামলা
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ভারতেগ্রেপ্তার
আইইবি কুমিল্লা কেন্দ্রের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২