বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
চারে ফিরলো চেলসি
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৪ এএম আপডেট: ০৫.০২.২০২৫ ২:২৩ এএম |


 চারে ফিরলো চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার (০৩ ফেব্রুয়ারি, ২০২৫) রাতে পিছিয়ে পড়েও জয় পেয়েছে চেলসি। ঘরের মাঠে তারা ২-১ গোলে হারিয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে। এই জয়ে আবারও প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ চারে ফিরেছে ব্লুজরা।
২৪ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের চতুর্থ স্থানে। সমান ম্যাচ থেকে ৪৭ পয়েন্ট নিয়ে নটিংহ্যাম ফরেস্ট তৃতীয় ও ৫০ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে যথারীতি লিভারপুল আছে শীর্ষে।
এদিন ম্যাচের ৪২ মিনিটে পিছিয়ে পড়ে চেলসি। ওয়েস্টহ্যামের জ্যারোড বোয়েন গোল করে এগিয়ে নেন দলকে। যিনি প্রায় এক মাস পর ইনজুরি থেকে ফিরেছিলেন এই ম্যাচে। অবশ্য প্রথমার্ধে দারুণ কয়েকটি সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন চেলসির এনজো ফার্নান্দেজ, কোল পালমার ও ননি মাদুয়েকে।
তবে বিরতির পর ম্যাচে ফিরে চেলসি। ৬৪ মিনিটে বদলি হিসেবে নামা পেদ্রো নেতোর গোলে ম্যাচে ফেরে সমতা। আর ৭৪ মিনিটে ওয়েস্টহ্যামের অ্যারোন ওয়ান-বিসাকার গোলে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়। এ সময় পালমারের নেওয়া শট বিসাকার গায়ে লেগে নিজেদের জালেই জড়িয়ে যায়। তাতে শুরুতে লিড নিয়েও জয় বঞ্চিত হয় চেলসির সাবেক বস গ্রাহাম পটারের শিষ্যরা।
এটা ছিল লিগের সবশেষ আট ম্যাচে চেলসির দ্বিতীয় জয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
চান্দিনায় তিন দিনের পুলিশি অভিযানে আ’লীগের ১১ নেতা-কর্মী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
কুমিল্লায় ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২