বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২
ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে বিশ্বকাপে থাকছে বাংলাদেশও
প্রকাশ: রোববার, ১২ জানুয়ারি, ২০২৫, ১:২৩ এএম |







খো খো-এর প্রথম বিশ্বকাপ আসর বসছে ভারতের দিল্লিতে। ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ১৩ থেকে ১৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে থাকছে বাংলাদেশ নারী ও পুরুষ দল। প্রথম আসরে অংশ নিতে শনিবার ভারত গেছে ৩৮ সদস্যের কন্টিনজেন্ট। ছেলে ও মেয়েদের প্রতি দলের খেলোয়াড় ১৫ জন করে।
খো খো মূলত গ্রামীণ খেলা। এর আগে বাংলাদেশ চারবার এশিয়া কাপে অংশ নিয়েছে। এর মধ্যে তিনবার হয়েছে রানার্সআপ। এই খেলায় সেরা ভারত। এশিয়া কাপের চার আসরেই শিরোপা জিতেছে তারা।
বাংলাদেশ দুইবার এসএ গেমসে অংশ নিয়েছে। দুই বিভাগেই বাংলাদেশ রৌপ্য জিতেছে। তবে বিশ্বকাপের মতো আসরে গিয়ে বাংলাদেশ কতদূর যেতে পারবে, সেটাই দেখার। যাওয়ার আগে দলের খেলোয়াড়-কর্মকর্তারা শীর্ষ চারে থাকার লক্ষ্যের কথা বলে গেছেন। এই বিশ্বকাপে ২৩ দেশের অংশ নেওয়ার কথা রয়েছে। খো খো-এর প্রচলন দক্ষিণ এশিয়াতেই বেশি। তবে বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, আর্জেন্টিনা, ইরান, দক্ষিণ কোরিয়ার মতো দেশও আছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
উদ্বোধনের ২০ বছর পর চালু হলো নাঙ্গলকোটের গোহারুয়া ২০ শয্যা সরকারি হাসপাতাল
বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটায় রাতভর অভিযান; ৩ ট্রাক জব্দ , জরিমানা আদায়
থানা-পুলিশ ‘ম্যানেজ’ করেই গোমতী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে : এমপি হাসনাত আব্দুল্লাহ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের তদারকি অভিযান॥ ৩১ হাজার টাকা জরিমানা
রমজানে ব্রাহ্মণপাড়ায় খেজুর ও ফলের বাজারে চড়া দাম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী কুমিল্লার ৪ নেত্রী
সারা দেশে ভূমিকম্প অনুভূত
কুমিল্লা থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন
শাসনগাছায় সড়কে চাঁদা আদায়, আইনি ব্যবস্থার নির্দেশ জেলা প্রশাসকের
সেই ভবনের গ্যাস লাইন ছিল অবৈধ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২