বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
নতুন মাইলফলক ছুঁলেন রোনালদো
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ১২:৫৪ এএম আপডেট: ১১.০১.২০২৫ ১:৫৬ এএম |

 নতুন মাইলফলক ছুঁলেন রোনালদো

সৌদি প্রো লিগে বৃহস্পতিবার (০৯ জানুয়ারি, ২০২৫) রাতে আল ওখদদের বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-১ ব্যবধানে জয় পেয়েছে আল-নাসর।
৬ মিনিটে সাভিয়ার গডউইনের গোলে এগিয়ে যায় ওখদুদ। কিন্তু ২৯ মিনিটে সাদিও মানে, ৪২ মিনিটে রোনালদো ও ৮৮ মিনিটে মানের আরেক গোলে ৩-১ ব্যবধানের জয় পায় আল নাসর।
রোনালদো ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। তাতে নতুন একটি মাইলফলকও ছুঁয়েছেন তিনি। এর মধ্য দিয়ে টানা ২৪ বছর ধরে গোল করার রেকর্ড গড়েছেন। ২০০২ সালে পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপি’র হয়ে তার ক্যারিয়ার শুরু হয়েছিল। এরপর থেকে ২০২৫ পর্যন্ত প্রত্যেকটা বছর তিনি গোল পেয়েছেন। গেল দুই যুগে এমন একটি বছরও নেই যেখানে স্কোরশিটে তার নাম নেই।
এই সময়ে তিনি পর্তুগাল, ইংল্যান্ড, স্পেন ও ইতালির প্রথম সারির ক্লাবগুলোতে খেলেছেন। বর্তমানে তিনি সৌদি প্রো-লিগে খেলছেন। ক্যারিয়ার জুড়ে গোল করেছেন মোট ৯১৭টি। ৩৮ বছর বয়সী এই স্ট্রাইকার ছুটে চলছেন ১০০০ গোলের দিকে।
সহস্র গোলের বিষয়ে সাবেক রিয়াল তারকা বলেছিলেন, ‘‘আমি যদি ১০০০ গোলের মাইলফলক ছুঁতে পারি, তাহলে সেটা হবে দারুণ কিছু। আর যদি ছুঁতে নাও পারি তাহলেও আমি ইতিহাসের সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড় হিসেবেই থাকব।’’
এটা ছিল প্রো-লিগে তার ৬০তম গোল। এ পর্যন্ত ৬০ ম্যাচে মাঠে নেমে তিনি গোলগুলো করার কৃতিত্ব দেখিয়েছেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
সংসদে কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি এমপি মনির চৌধুরীর
নগরভবন বর্তমান স্থানেই চায় কুমিল্লার মানুষ
লালমাইয়ের প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার লুট
ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২