রোববার ২২ ফেব্রুয়ারি ২০২৬
১০ ফাল্গুন ১৪৩২
পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সচিব হয়েছেন কুমিল্লার নজরুল ইসলাম
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ১:২৭ এএম আপডেট: ০৭.০১.২০২৫ ২:০৫ এএম |

 পল্লী উন্নয়ন সমবায়  মন্ত্রণালয় সচিব  হয়েছেন কুমিল্লার  নজরুল ইসলাম
স্টাফ রিপোর্টার।। পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সচিব হয়েছেন কুমিল্লার কৃতি সন্তান মোঃ নজরুল ইসলাম । ৬ জানুয়ারি সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। 
মোঃ নজরুল ইসলাম কে সিনিয়র সহকারী সচিব থেকে পদবঞ্চিত করে আওয়ামী ফ্যাসিবাদ সরকার দীর্ঘদিন নারায়ণগঞ্জ তারাবো পৌরসভা ওএসডি করে রেখেছিলেন। গত ৫ আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর মোঃ নজরুল ইসলাম প্রথমে উপসচিব। তারপর যুগ্ম সচিব থেকে ধাপে ধাপে অতিরিক্ত সচিব থেকে গতকাল পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পেয়েছেন। 
মোঃ নজরুল ইসলাম কুমিল্লা বুড়িচং উপজেলা হরিপুর গ্রামের কৃতি সন্তান। উনার পদোন্নতির খবরে বুড়িচং উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। 
দৈনিক আমার দেশ কুমিল্লা জেলা প্রতিনিধি এম হাসান বলেন, মোঃ নজরুল ইসলাম গত ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আক্রোশের শিকার হয়েছেন। উনাকে পদোন্নতি দেয়া হয়নি। বর্তমান সরকার উনার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বদেয়ায় সরকার কে ধন্যবাদ জানাই। 
ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মোঃ আবু তাহের বলেন , মোঃ নজরুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের সময় বুড়িচং ব্রাহ্মণপাড়ার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ও অবকাঠামোর উন্নয়নে সহায়তা করেছেন। উনার পদোন্নতির খবরে আমরা আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করছি। একজন যোগ্য ও ভালো মানুষকে পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মহান একুশে ফেব্রুয়ারি
অমর একুশে আজ
প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল
প্রথম প্রয়োরিটি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন
বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন গণ সংবর্ধনা প্রদান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রথম প্রয়োরিটি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন
কুমিল্লায় ব্রয়লার মুরগির দাম দুই দিনে কেজিতে বাড়তি ২০ টাকা ধরলেন জেলা প্রশাসক
আজ কুমিল্লা সফরে আসছেন মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন
ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ হবে: মন্ত্রী ইয়াছিন
প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২