Published : Monday, 31 January, 2022 at 12:00 AM, Update: 31.01.2022 12:56:33 AM

নিজস্ব
প্রতিবেদক: উত্তেজনা আর উৎকন্ঠায় আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লার
মুরাদনগর ও মনোহরগঞ্জে উপজেলার ২৪টি ইউনিয়নের ভোট। নির্বাচনকে ঘিরে প্রতিটি
ইউনিয়নে ঘটছেনির্বাচনী আচরনবিধিলঙ্ঘণ, হামলাভাংচুর ও মারধরের ঘটনা। এ নিয়ে
নির্বাচনের দিনসংঘর্ষের আশংকা করছে প্রার্থী ও ভোটাররা। এদিকে ২৪ ইউনিয়নে
১৯৩ টি ঝুকিপূর্ণ কেন্দ্রে রয়েছে। নির্বাচন সুষ্ঠ ও সুন্দর করতে
আইনশৃঙ্খলার বাহিনীর ছয় শহস্রাধিক সদস্য মাঠে নিয়োজিত আছেন। তাছাড়া মাঠে
রয়েছে জেলাপ্রশাসনের ৪৩জন ম্যাজিষ্ট্রেট।
জেলা নির্বাচন অফিস সূত্রে
জানা যায়, কুমিল্লার দুটি উপজেলার মধ্যে মুরাদনগর উপজেলার ২২ টি ইউনিয়নের
২১টি ইউনিয়নে ও মনোহরগঞ্জ উপজেলার ১১ টিইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নের ১টি
সংরক্ষিত সদস্যসহ ৪টি পদে নির্বাচন হবে। এ উপজেলার ৩টি ইউনিয়নের ৪টি সদস্য
পদ ছাড়া সবকটি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিতসদস্য ও সাধারন সদস্যপদে
এককপ্রার্থী হওয়ায় সকলে বিনাভোটে নির্বাচিত হয়েছেন। মনোহরগঞ্জ উপজেলার
বিপুলারসার ইউনিয়নে সংরক্ষিত সদস্যপদে তিনজন, সাধারন সদস্য পদে নয় জন।
মইসাতুয়া ইউনিয়নে ছয়জন সাধারন সদস্যপদে ও ঝলম উত্তর ইউনিয়নের সাধারন সদস্য
পদে চারজন নির্বাচন করছেন। এতে ১৩টি কেন্দ্রে ৬০টি ভোটকক্ষে ভোটাররা ভোগ
প্রয়োগকরবে।
মুরাদনগরউপজেলার ২১টি ইউনিয়নে ১৯৮টি ভোটকেন্দ্রেএকহাজার
১৬৩টি ভোটকক্ষরয়েছে। ভোটাররয়েছেনতিনলাখ ৮৭ হাজার ৬৬১জন।
এরমধ্যেপুরুষভোটারএকলাখ ৯৮ হাজার ১৮৯জন ও মহিলাভোটারএকলাখ ৮৯ হাজার ৪৭২জন। এ
উপজেলার ১১ টিইউনিয়নেচেয়ারম্যান, সাধারনসদস্য ও সংরক্ষিতআসনেএকহাজার ১৬৮
জনপ্রার্থীপ্রতিদন্ধিতাকরছেন। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দুই উপজেলায়
১৯৩টি ঝুকিপূর্ণকেন্দ্র চিহ্নিত করা হয়েছে। দুই উপজেলায় জেলা পুলিশের ১৮০০
সদস্য ও চার হাজার ২৯ জন আনসার সদস্য রয়েছে। তার পাশাপাশি র্যাব বিজিবিসহ
অন্যান্য বাহিনী নিয়োজিতআছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২৪টি
ইউনিয়নে সুষ্ঠ নির্বাচন করতে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের
নেতৃত্বে ৪৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নির্বাচনী মাঠে কাজ করছেন।এর মধ্যে
মুরাদনগর উপজেলায় ৩৩ জন ও মনোহরগঞ্জ উপজেলায় ১০ রয়েছেন।
পুলিশ সুপার
ফারুক আহমেদ বলেন, সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে সার্বিক ব্যবস্থা নেওয়া
হয়েছে।আমরা সুষ্ঠ্য নির্বাচন উপহার দিতে চাই। বিশৃঙ্খলামুক্ত সুন্দর
নির্বাচনে সকলের সহযোগিতা করার আহব্বান জানাই।
জেলা প্রশাসক মোহাম্মদ
কামরুল হাসান বলেন, একটা সহিংসতা মুক্ত নির্বাচন করাই আমাদের লক্ষ্য ও
উদ্দেশ্য। কোনরকম বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না। কেউ সেই চেষ্টা করলে
ব্যবস্থা নেওয়া হবে। কোন অবস্থাতেই কাউকে ছাড় দেওয়া হবে না। সুষ্ঠ্য ও
সুন্দর নির্বাচনের সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।