ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একচুলও আপোষ নয়
Published : Sunday, 30 January, 2022 at 12:00 AM, Update: 30.01.2022 12:44:31 AM
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একচুলও আপোষ নয়নিজস্ব প্রতিবেদক: ‘কুমিল্লায় শেষ ধাপে অনুষ্ঠেয় ইউপি নির্বাচন সুষ্ঠু ও সংঘাতমুক্ত করতে একচুলও ছাড় দেয়া হবে না। সে লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ কাজ করে যাচ্ছেন। আছে গোয়েন্দা নজরদারিও। কুমিল্লার অন্যান্য উপজেলার মতো বুড়িচং উপজেলার সকল ইউনিয়নে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’
শনিবার কুমিল্লার বুড়িচংয়ে ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বিকাল তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ দুলাল তালুকদার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মঞ্জুরুল আলম। সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াছমিন।
আগামী ৭ ফেব্রুয়ারি বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, আমাদের উদ্দেশ্য, একটা সহিংসতামুক্ত নির্বাচন। কেউ ইচ্ছে করলেও বিশৃঙ্খলা করার সুযোগ পাবেন না। কেউ সেই চেষ্টা করলে- আটক করে কারাদণ্ড দেয়া হবে। আমরা কোনো অবস্থাতেই কমপ্রোমাইজ করা হবে না। আমাদের দায়িত্বপ্রাপ্ত টিম কাজ করছেন। শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচন শুরুর ৩২ ঘন্টা পূর্বে বাইরের লোক এলাও করা হবে না। মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই। আমরা কথা দিলাম সুষ্ঠু নির্বাচন হবে। আমরা যে কথা দেই, সেই কথা রাখি। আপনারা সকলে নির্বাচনী আইন মেনে চলুন, নির্বাচনী আইন না মেনে কোন প্রকার প্রচার-প্রচারণা অথবা শোডাউনের চেষ্টা করলে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রয়োগ করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, অন্যান্য উপজেলার তুলনায় বুড়িচংয়ের নির্বাচনী পরিবেশ অনেক ভালো। অন্যান্য উপজেলার মতো বুড়িচংয়ের সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা সর্বাত্মক কাজ করে যাচ্ছি। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করবেন না। নির্বচানের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা মাঠে আছেন। নির্বাচনের আগ থেকেই মাঠে গোয়েন্দা নজরদারী থাকবে, চেকপোষ্টে তল্লাশি চলবে। অপরাধ করে কেউ পার পাবেন না। সুতরাং সহিংসতার চিন্তা মাথায় রেখে লাভ নেই। আমরা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। আপনারা সহযোগিতা করুন।