Published : Monday, 31 January, 2022 at 12:00 AM, Update: 31.01.2022 12:56:38 AM

স্টাফ
রিপোর্টার।। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি সাবেক জিএস ও মহানগর
আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নূর উর রহমান মাহমুদ তানিমের পিতা
আবদুল কাইয়ুম মাহমুদ গতকাল রবিবার বিকেল চারটায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে
ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার
বয়স ছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র এবং ুই কন্যা সন্তান
রেখে যান। আজ সোমবার বেলা ১১ টায় কুমিল্লা টাউন হল মাঠে মরহুমের জানাজার
নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় শরীক হওয়ার জন্য নূর উর রহমান তানিম সকলের
প্রতি আবেন জানিয়েছেন। উল্লেখ্য, আবদুল কাইয়ুম মাহমুদ ১৯৪৪ সালের ৫ মার্চ
এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের
সাবেক ভিপি সাবেক জিএস ও মহানগর আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক
নূর উর রহমান মাহমুদ তানিম মরহুমের জেষ্ঠ্য পুত্র। মরহুম আবদুল কাইয়ুম
মাহমুদ সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
শোকপ্রকাশ:
মহানগর আওয়ামী লীগ নেতা নূর উর রহমান মাহমুদ তানিম পিতার মৃত্যুতে
শোকপ্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা
সম্পাদক ড. সেলিম মাহমুদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক রেলপথ
মন্ত্রী মুজিবুল হক এমপি,সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা, জেলা আওয়ামীলীগের
সাবেক যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম সিকদার,চান্দিনা উপজেলা আওয়ামীলীগের
সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, বরুড়া পৌরসভার মেয়র বখতেয়ার হোসেন,কচুয়া
পৌরসভার মেয়র নাজমুল হাসান স্বপন,কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ
বাপা সভাপতি ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ,গবেষক এডভোকেট গোলাম ফারুক, লেখক ও
গবেষক আহসানুল কবির, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক ও মুক্তিযুদ্ধ গবেষক
আবুল কাশেম হৃদয়, জেলাঐক্য ন্যাপের সভাপতি আবদুল হাই,সাধারণ সম্পাদক বশীর
আহমেদ,সাবেক ছাত্রনেতা অধ্যাপক নাজমা আহমেদ, ন্যাপ নেতা দেলোয়ার হোসেন
টুটুল, সাংস্কৃতিক সংগঠক শহীদুল হক স্বপন,বাসদ নেতা নাসিরুল ইসলাম
মজুমদার,মুবিনুল ইসলাম চৌধুরী তানভীর,কবি রুবেল কুদ্দুস, চৌদ্দগ্রাম পৌর
মেয়র জি এম মীর হোসেন মীরু, জেলা কমিউনিষ্ট পার্টির সাবেক সভাপতি
মফিজউদ্দিন আহমেদ প্রমুখ।