ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কাউন্সিলর কাপের স্থগিত খেলার নতুন সূচী
সেমিফাইনাল ৪ ফেব্রুয়ারি এবং ফাইনাল ১২ ফেব্রুয়ারি
Published : Sunday, 30 January, 2022 at 7:31 PM
 সেমিফাইনাল ৪ ফেব্রুয়ারি এবং ফাইনাল ১২ ফেব্রুয়ারিনতুন সিদ্ধান্ত মোতাবেক দর্শক ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা কাউন্সিলর কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল। আগামী ৪ ফেব্রুয়ারি দুইটি সেমিফাইনাল এবং ১২ ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।  সেমিফাইনালের দলগুলোর প্রতিনিধিদের সাথে আলোচনা শেষে ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি এবং কমিটির সভাপতি সাইফুল আলম রনি এই সিদ্ধান্ত জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন জেলা ক্রিকেট কমিটির সম্পাদক নাসিম ইউসুফ রেইন। সেমিফাইনালে অংশ নেয়া চারটি দল হলো বাগিচাগাও নাইন ইলেভেন, ওয়েল ফেয়ার ইউনাইটেড, মুন্সেফবাড়ি এসসি এবং গ্ল্যাডিয়েটর্স অব টেন।
জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাসিম ইউসুফ রেইন আরো জানান, করোনা স্বাস্থ্যবিধি মেনেই এই খেলাগুলো পরিচালিত হবে। খেলায় অংশ নেয়া দল গুলো থেকে  সর্বোচ্চ এক শ’ জন করে দর্শক গ্যালারিতে উপস্থিত থাকবেন। তাদের জন্য বিশেষ প্রবেশপত্র দেয়া হবে। ক্রিকেটের মৌসুম শেষ হয়ে আসা এবং ভেন্যু শহীদ ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অন্যান্য খেলার আয়োজনের সূচী থাকায় এই দ্রুত সিদ্ধান্ত নেয়া হয়েছে। খেলার গুলোর সময় পরবর্তী ফিকশ্চারে জানানো হবে।