Published : Sunday, 30 January, 2022 at 7:57 PM, Update: 30.01.2022 8:47:07 PM

স্টাফ রিপোর্টার।। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি সাবেক জিএস ও মহানগর আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নূর উর রহমান মাহমুদ তানিমের পিতা আবদুল কাইয়ুম মাহমুদ আজ ৩০ জানুয়ারি রবিবার বিকেল চারটায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র এবং দুই কন্যা সন্তান রেখে যান। ৩১ জানুয়ারি সোমবার বেলা ১১ টায় কুমিল্লা টাউন হল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় শরীক হওয়ার জন্য নূর উর রহমান তানিম সকলের প্রতি আবেদন জানিয়েছেন।
উল্লেখ্য, আবদুল কাইয়ুম মাহমুদ ১৯৪৪ সালের ৫ মার্চ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি সাবেক জিএস ও মহানগর আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নূর উর রহমান মাহমুদ তানিম মরহুমের জেষ্ঠ্য পুত্র। মরহুম আবদুল কাইয়ুম মাহমুদ সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
শোকপ্রকাশ
মহানগর আওয়ামী লীগ নেতা নূর উর রহমান মাহমুদ তানিম পিতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন লেখক ও গবেষক আহসানুল কবির, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক ও মুক্তিযুদ্ধ গবেষক আবুল কাশেম হৃদয়।