ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নাঙ্গলকোট সিলিন্ডার বিস্ফোরণে আহত সাব্বির হোসেনের মৃত্যু
Published : Sunday, 30 January, 2022 at 2:29 PM, Update: 30.01.2022 2:37:59 PM
নাঙ্গলকোট সিলিন্ডার বিস্ফোরণে আহত সাব্বির হোসেনের মৃত্যুকুমিল্লার নাঙ্গলকোটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ১৭ দিন পর দগ্ধ এক শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাব্বির হোসেনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।
তিনি জানান, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুই সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন সাব্বির। শনিবার রাত সাড়ে ১১ টায় ছেলেটি মারা যায়। শরীরের ৪৬ শতাংশ পুড়ে গেছিল। ২৪ তারিখ থেকে শিশুটিকে লাইফ সাপোর্টে ছিল।

১২ বছর বয়সী নিহত সাব্বিরের বাড়ি নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মালিপাড়ায়। সে স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, সাব্বিরের শরীরের ৪৬ শতাংশ পুড়ে গেছিল। ২৪ তারিখ থেকে শিশুটিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

গত ১৩ জানুয়ারি বিকেলে নাঙ্গলকোট উপজেলার বিরুলী গ্রামে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতাসহ ৩৫ জন দগ্ধ হয়। তাদের মধ্যে আবদুল্লাহ আল নাহিম নামে ১২ বছরের এক শিশুর এক চোখ নষ্ট হয়ে গেছে।