
কুমিল্লায় একদিনে আরো ২৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪০.৩ শতাংশ। আক্রান্তদের মধ্যে ৭৫ জন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। এছাড়াও বুড়িচং উপজেলায় দ্বিতীয় সর্বোচ্চ ৩২ জন, লাকসামে ২৪ জন, চান্দিনায় ১৯জন, দেবিদ্বারে ১৬ জন, নাঙ্গলকোট এবং মনোহরগঞ্জ উপজেলার ১৪ জন করে করোনায় আক্রান্ত হন। ৩০ জানুয়ারি রবিবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে এসব তথ্য।
এ নিয়ে কুমিল্লায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪১ হাজার ৩২১ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ৩৮ হাজার ৫২৯ জন; প্রাণ হারিয়েছেন ৯৬০ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ৪৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদিকে গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ৬২২ জন বিদেশগামীর করোনা পরীক্ষায় ৫৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে।