ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বার ইউপি নির্বাচন
নৌকার বিদ্রোহীদের ঠেকাতে পারছে না আওয়ামী লীগ
Published : Monday, 31 January, 2022 at 12:00 AM, Update: 31.01.2022 12:55:14 AM
 নৌকার বিদ্রোহীদের ঠেকাতে পারছে না আওয়ামী লীগশাহীন আলম, দেবিদ্বার ||
চেষ্টা তদবীর ও বহিস্কারের হুশিয়ারী  দিয়েও দেবিদ্বারে নৌকার বিদ্রোহী প্রার্থীদের ঠেকাতে পারছে না জেলা ও উপজেলা আওয়ামী লীগ। উপজেলার ১৫টি ইউনিয়নে অন্তত ২৯ বিদ্রোহী প্রার্থী দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ইউপি নির্বাচনে অংশ নিচ্ছেন। এসব বিদ্রোহী প্রার্থীদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদেও রয়েছেন কয়েকজন। এরই মধ্যে দল থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেয়া হলেও এসব কিছুর তোয়াক্কা না করেই বিদ্রোহীরা মাঠে রয়েছেন।
জানা গেছে, দলীয় প্রতিক নৌকাকে হারাতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বড়শালঘর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.আবদুল আউয়াল ও  ইউপি আ.লীগের সদস্য এবং বর্তমান ইউপি চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জারু। অভিযোগ রয়েছে, এ দুই প্রার্থী এক সময়ে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। এ ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউপি আ.লীগের সদস্য মো. ইউনুস মাস্টার। ইউসুফপুর ইউপি নির্বাচনে নৌকার বিপরীতে নির্বাচনে নেমেছেন সাবেক ব্যাংক কর্মকর্তা জাকারিয়া হোসেন ও অ্যাডভোকেট মাজহারুল হক মামুন। তাঁদের উভয়ের দলীয় কোন পদ না থাকলেও তারা আওয়ামী পরিবারের বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ইউনিয়নে নৌকার বিজয় নিয়ে নানা শঙ্কা রয়েছে। এই ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. কবির হোসেন।
রসুলপুর ইউপি নির্বাচনে নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মো. শাহাজাহান সরকার ও মাহবুবুর রহমান। তবে আওয়ামীলীগে তাঁদের দলীয় কোন পদ নেই। অভিযোগ রয়েছে তাঁরা এক সময়ে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। এ ইউনিয়নে ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. নূরুল আমিন সুমন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এখানে ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আ.লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান মো.কামরুল হাসান।
সুবিল ইউপি নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান চেয়াম্যান মো. আবু তাহের ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য গোলাম সাওয়ার মুকুল ভূঁইয়া। মো. আবু তাহের এক সময়ে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমানে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি’র পদে রয়েছেন। এ ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সরকার। ফতেহাবাদ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.মফিজুল ইসলাম, সহ সভাপতি বর্তমান চেয়ারম্যান খন্দকার এমএ সালাম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মাসুদ। এই ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোসা. শাহানাজ পারভীন। এলাহাবাদ ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ওয়ার্ড আ.লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. নুরুল আমিন। এ ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আ.লীগের সদস্য বর্তমান চেয়াম্যান মো.সিরাজুল ইসলাম। জাফরগঞ্জ ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মো. সোহরাব হোসেন, অপর প্রার্থী  মো. জাহিদুল আলমের কোন পদ না থাকলেও তিনি আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে পরিচিত ও দলীয় মনোনয়নও চেয়েছিলেন। এ ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের  সহসভাপতি মো.আনোয়ার হোসেন।    
গুনাইঘর উত্তর ইউনিয়ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোকবল হোসেন মুকুল। এখানে মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ও বর্তমান চেয়ারম্যান মো. খোরশেদ আলম। এছাড়াও অপর বিদ্রোহী প্রার্থী মো. আলী আজ্জম সজল। তিনি ইউনিয়ন যুবলীগের আহবায়ক পদে রয়েছেন  
গুনাইঘর দক্ষিণ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বছর জুড়ে নানা আলোচনা সমালোচনায় থাকা বর্তমান চেয়ারম্যান আবদুল হাকিম খাঁন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদে রয়েছেন। এই ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবীর। রাজামেহার ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো.জসিম উদ্দিন সরকার এবং জাহাঙ্গীর আলম সরকার।  এখানে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম। ভানী ইউনিয়নে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন কৃষকলীগের উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক মো. হানিফ খান ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হাজী জালাল উদ্দিন ভূঁইয়া। এখানে ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.নুরুজ্জামান ভূঁইয়া মুকুল।  ধামতী ইউনিয়নে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মো. মহিউদ্দিন মিঠু। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। অপরদিকে দলীয় মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জসিম উদ্দিন।
সুলতানপুর ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক প্রফেসর মো. হুমায়ুন কবীর। তবে মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো.সফিকুল ইসলাম। বরকামতা ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন মো.নুরুল ইসলাম। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। এছাড়া দলের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মো. হারুনুর রশিদ ও  মো. মিজানুর রহমান। তবে তাদের দলীয় কোন পদ নেই বলে জানা যায়। মোহনপুর ইউপি নির্বাচনে দলীয় প্রতিক পেয়ে নির্বাচনে করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান ভূঁইয়া। তবে দলের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.তাজুল ইসলাম, সদস্য মো.ময়নাল হোসেন ও  মো. আবদুল গফুর। বিদ্রোহীদের বিষয়ে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. একেএম মনিরুজ্জামান মাস্টার বলেন, যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের নাম তালিকাভুক্ত করে জেলা আওয়ামীলীগ অফিস জমা দেওয়া হয়েছে। খুব শিঘ্রই তাদের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত গ্রহন করা হবে।