Published : Monday, 31 January, 2022 at 12:00 AM, Update: 31.01.2022 12:55:03 AM

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার কল্যাণ এসোসিয়েশন কুমিল্লা শাখার উদ্যোগে জেলার বরুড়া উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মো. আনোয়ার হোসেন ভূঁইয়াকে সভাপতি ও গোলাম সারওয়ারকে সাধারণ সম্পাদক করে এসোসিয়েশনের ৭১ সদস্য বিশিষ্ট বরুড়া উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
শনিবার দুপুরে কুমিল্লা জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান ও নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল মো. আবু তাহের। এতে বিশেষ অতিথি ছিলেন এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মো. আনোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি মো. হোসেন আলী মাস্টার, সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ মুন্না, যুগ্ম সম্পাদক আলমগীর কবির মন্ডল। সংগঠনের কুমিল্লা শাখার আহবায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে মো. আনোয়ার হোসেন ভূঁইয়া, মো. মোতাহের হোসেন, হানিফুল ইসলাম মুন্নাসহ কেন্দ্রীয় ও জেলা-উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার ৩ শতাধিক মেম্বার অংশগ্রহণ করেন।