ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় মহাত্মা গান্ধীর ৭৪তম মৃত্যুবার্ষিকী পালিত
Published : Monday, 31 January, 2022 at 12:00 AM, Update: 31.01.2022 12:55:20 AM
কুমিল্লায় মহাত্মা গান্ধীর ৭৪তম মৃত্যুবার্ষিকী পালিতকুমিল্লা লাকসাম রোডে অবস্থিত অভয় আশ্রমে মোহনদাস করমচাঁদ গান্ধীর ৭৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এড. অশোক কুমার মজুমদার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও গীতা পাঠ করা হয়। আলোচনা সভায় অংশগ্রহণ করেন নির্বাহী সদস্য মতি লাল ভদ্র, সহ সাধারণ সম্পাদক এড. জয়দেব চন্দ্র সাহা, পিংকু কুমার চন্দ, কৃষ্ণ চন্দ্র দে, ছোটন দাস, চন্দন কুমার নাগ। রামধুন সংগীত পরিচালনা করেন সবিতা দাস। উক্ত অনুষ্ঠানে ছাত্রাবাসের সকল ছাত্রবৃন্দ অংশগ্রহণ করে। আলোচনা শেষে ছাত্রবাসের ছাত্রদেরকে নিয়ে বর্তমান কার্যকরী কমিটি নৈশভোজে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক উত্তম কান্তি নাথ।