ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং ভারেল্লা চেয়ারম্যান ও  মেম্বার পদপ্রার্থীদের গণসংযোগ
Published : Monday, 31 January, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি ||
কুমিল্লার বুড়িচং উপজেলার ৮ নং  ভারেল্লা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচনে  চেয়ারম্যান পদপ্রার্থী ও  বিভিন্ন  ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থীদের রোববার দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেন এবং সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।  প্রার্থীগণ তাদেরকে ভোট প্রদান করার আহবান জানান।
বুড়িচং উপজেলার  ৮ নং ভারেল্লা উত্তর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো.মাসুদুজ্জামন মাসুম গতকাল তার নির্বাচনী এলাকার রামচন্দ্রপুরে ব্যাপক গণসংযোগ করেন। এসময় এলাকার সুশীল শ্রেণির নেতৃবৃন্দ ও ভোটারগণের সাথে তিনি কুশল বিনিময় করেন।
উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী জামাল খান টেলিফোন প্রতীক নিয়ে দিনব্যাপী ইউনিয়ন এর শুভারামপুর, এদবারপুর, রামপুর, ইসলাম পুর, গক্ষুর সহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটার ও জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং ঐক্যবদ্ধ হয়ে তাকে ভোট প্রদান করার আহবান জানান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম, এডভোকেট  রেজাউল করিম (সোন্দ্রম), গোলাম মোস্তফা, মোঃ আলমগীর হোসেন, ডা. কামাল হোসেন, জহিরুল হক, দুলু মিয়া, শের আলী, মাওলানা মনির হোসাইন, মোঃ মনিরুল ইসলাম, কবির হোসেন, রুহুল আমিন প্রমুখ।
ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সাবেক সফল মেম্বার মোঃ সেলিম মোল্লা এবার নির্বাচনে তিনি ফুটবল প্রতীক নিয়ে রামচন্দ্র পুর এলাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোববার দিনব্যাপী ব্যাপক রামচন্দ্রপুর, হাসনাবাদ  এলাকায় গণ ংযোগ করেন এবং জনসাধারণ ঐক্য বদ্ধ হয়ে তাকে ভোট প্রদান করার আহবান জানান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী নবীর হোসেন, জাকির হোসেন, আব্দুল্লাহ আল মামুন , শিপন, মানিক মিয়া, মোঃ মোস্তফা , ওমর ফারুক চৌধুরী , আবু কাউসার, মামনুর রশিদ, আব্দুর রাজ্জাক , আব্দুল্লাহ আল সোহেল , ফয়সাল ফকির, সাজিব ফকির প্রমুখ।
ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তালা প্রতীকের অনুকূলে গোলাম জিলানী রোববার দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করে তালা প্রতীক নিয়ে এবং ঐক্যবদ্ধ হয়ে তাকে ভোট প্রদান করার আহবান জানান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এম হুমায়ুন কবির, মোঃ মোস্তফা, শাহ জাহান , কামাল হোসেন, ফয়সাল করিম, রবিউল আলম, তাজুল ইসলাম, কাজল মিয়া প্রমুখ।