ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনা রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্য মুক্তিযোদ্ধা মমিন সরকার
Published : Monday, 31 January, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর ||
কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য হলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মমিন সরকার।
জাতীয় বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত চিঠিতে কলেজটির প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমেদ ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মমিন সরকারের বিদ্যোৎসাহী মনোনীত করার বিষয়টি নিশ্চিত করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মমিন সরকার ছাত্র জীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি বহত্তর কুমিল্লা সমিতি, কুমিল্লা জেলা সমিতি, দেবীদ্বার উপজেলা কল্যাণ সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। মহান মুক্তিযুদ্ধে বিএলএফ (মুজিব বাহিনী) এর সদস্য (লীডার এন্ড কমান্ডেট) হিসেবে চান্দিনা-দেবীদ্বার এলাকার কয়েকটি সম্মুখ যুদ্ধে অংশ নেন। কর্মজীবনেও ছিলেন তিনি অত্যন্ত সফল।