‘গুণগত শিক্ষার কোন বিকল্প নেই’
Published : Monday, 31 January, 2022 at 12:00 AM
অদ্য ৩০ জানুয়ারি ২০২২ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে বিসিএস (শিক্ষা) ক্যাডারের ১৬৬তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। চার মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. মোঃ নিজামুল করিম। সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক মোঃ সফিকুল ইসলাম। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, টেকসই উন্নয়নে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া তিনি আরো বলেন, সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে গুণগত শিক্ষার কোন বিকল্প নেই।
সমাপনী অধিবেশনে আরও উপস্থিত ছিলেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ আবদুল কাদের। এ কোর্সের কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বার্ডের পরিচালক জনাব আবদুল্লাহ আল মামুন। তিনি তাঁর বক্তব্যে কোর্সের সার্বিক মূল্যায়ন তুলে ধরেন। এ কোর্সের সহযোগী কোর্স পরিচালক ও সহকারী কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন যথাক্রমে যুগ্ম পরিচালক মোঃ আবু তালেব ও সহকারী পরিচালক মোঃ সালেহ আহমেদ। এছাড়া কোর্সের সমন্বয়কের দায়িত্ব পালন করেন বার্ডের উপ পরিচালক ফরিদা ইয়াসমিন। এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন বিসিএস (শিক্ষা) ক্যাডারের ৫০জন কর্মকর্তা।