বুড়িচং ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী নাছির উদ্দিনের গণসংযোগ
Published : Monday, 31 January, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
গতকাল মঙ্গলবার ৩০ জানুয়ারি দিনব্যাপী বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাছির উদ্দিন ভূইয়া ইউনিয়নের ভারেল্লা বাজার ইসলামপুর, শুভারামপুর সহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটার ও জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং ঐক্যবদ্ধ হয়ে তাকে ভোট প্রদান করার আহবান জানান। এসময় প্রধান অতিথি ছিলেন ইউপি আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আ: কাদের কাজল, সহ-সভাপতি যথাক্রমে বীরমুক্তিযোদ্ধা সুরুজ আর্মি, সফিকুল ইসলাম, গোলাম মাহমুদ, মোহাম্মদ আলী, আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম, যুবলীগ নেতা রিপন আহাম্মদ, বিল্লাল হোসেন, কামরুল, জালাল ডাক্তার, দেলোয়ার হোসেন, জাকির হোসেন, আবদুল্লাহ আল মামুন, জসিম্ ?উদ্দীন, আমিনুল ইসলাম, আ: হক, ছাত্রলীগ নেতা রিপন, শিপনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।