শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বৃক্ষচিন্তা ও বৃক্ষপ্রেম
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৮.১১.২০২৬ ১:৫২ এএম |

বৃক্ষচিন্তা ও বৃক্ষপ্রেমজুলফিকার নিউটন ।।
একটা বৃক্ষ। অনেকদিনের বৃক্ষ। বৃক্ষটা সুন্দর কি অসুন্দর কেউ প্রশ্ন তোলেনি।
বৃক্ষের মনে বৃক্ষ দাঁড়িয়ে আছে। এর প্রয়োজন আছে কি নেই তা নিয়েও কেউ মাথা ঘামায় না।
যেমন মানুষ মাথার ওপর আকাশ দেখে মেঘ দেখে, পায়ের নিচে ধূলো দেখে ঘাস দেখে, তেমনি তারা চোখের সামনে একটা বৃক্ষ দাঁড়িয়ে আছে দেখছে। সন্ধ্যায় দেখছে দুপুরে দেখছে। সকালে দেখছে! কেবল চোখ দিয়ে, হৃদয় দিয়ে অনুভূতি দিয়ে দেখা নয়, বোঝা নয়।
বা এমন করে একটা বৃক্ষকে বুঝতে হবে কেউ কোনোদিন চিন্তাও করে না।
দিনের পর দিন যায়, ঋতুর পর ঋতু কাটে, বছরের পর বছর যায় আসে বৃক্ষের জায়গায় বৃক্ষ দাঁড়িয়ে।
বর্ষার পাতাগুলি বড় হয় পুষ্ট হয়, শরতে পাতাগুলি ভারি হয় মোটা হয়, সবুজ রং অতিরিক্ত সবুজ হয়ে কালোর কাছাকাছি গিয়ে দাঁড়ায়, হেমন্তের মাঝামাঝি হঠাৎ সেই সবুজকালো গভীর ধূসর হয়ে ওঠে তারপর শীতে হলদে ফ্যাকাসে নিরক্ত প্রসূতির পাণ্ডুর চেহারা ধরে পাতাগুলি ঝরে ঝরে পড়ে। বৃক্ষ রিক্ত হয়।
তখনও বৃক্ষ বৃক্ষই থাকে।
বৃক্ষের চেহারা তখন শুধু কাঠের চেহারা হয়।
ছোট কাঠ বড় কাঠ চিলতে কাঠ সরু কাঠ পাতলা চিকন-মানুষের আঙুলের মত টুকরো টুকরো অজস্র কাঠ কাঠির একটা জবরজং কাঠামো হয়ে বৃক্ষ দাঁড়িয়ে থাকে।
কিন্তু তা বলে কি মানুষ তখন তার ওপর রাগ করে ? করে না। কারণ মেঘ-মেদুর আকাশের নিচে অরণ্যের চেহারা ধরে বৃক্ষ যখন দাঁড়িয়ে থাকে তখন মানুষ কে যে চোখে দেখে শীতের শুকনো আকাশের নিচে সরু মোটা কতকগুলি কাঠ কাঠির বোঝা মাথায় করে।
দাঁড়িয়ে থাকলেও মানুষ তাকে সেই চোখে দেখে। তাই বলছিলাম ওপর ওপর দেখা। মন দিয়ে দেখা নয় বোঝা নয়। তাহলে ফাল্গুনে লালে সবুজে মেশানো নতুন পাতার সমারোহ দেখে মানুষ নাচত অথবা বৈশাখ পড়তে অজস্র মঞ্জুরী মাথায় নিয়ে বৃক্ষটা আশ্চর্য গোলাপী আভায় আকাশ আলো করে তুলেছে দেখে আনন্দে চিৎকার করত। তা কেউ করে না, এ পর্যন্ত করে নি।
দু-তিনটা বাড়ির মাঝখানে এক ফালি পড়ো জমির ওপর একটা বৃক্ষ ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে বলে তাদের একটু সুবিধা হয়, এই শুধু তারা জানে। এ বাড়ির মানুষ জানে। এ-বাড়ির মানুষ জানে, আশেপাশের আরো গোটা দু-তিন বাড়ির মানুষগুলিও একটু-আধটু সুবিধা আদায় করতে বৃক্ষের কাছে আসে বৈ কি, যেমন সকাল হতে খবর কাগজ হাতে করে জ্যোতিরিন্দ্র নন্দীর নির্বাচিত গল্প। দু-চারজন প্রৌঢ় বুড়ো বৃক্ষতলায় একত্র হয়ে রাজনীতি সমাজনীতি অর্থনীতি আলোচনা করে, যেমন দুপুরের দিকে এবাড়ির বুড়ি ও বাড়ির বুড়ি, এবাড়ির বৌ ও বাড়ির মেয়েকে বৃক্ষের নিচে সরু গালিচার মতন ঘাসের ওপর পা ছড়িয়ে বসে সময় কাটায় আর বিকেল পড়তে ছুটে আসে ছেলে-ছোকরার দল। বৃক্ষটাকে ঘিরে হৈ-হল্লা ছুটোছুটি, গাছে উঠে ডাল ভাঙা পাতা ছেঁড়া, বা কোনদিন বৃক্ষের ডালে দোলনা বেঁধে দোল খাওয়া।
বা শীতের দুপুরে বৃক্ষের ছায়ায় মাথা রেখে শরীরটা রৌদ্রে ছড়িয়ে দিয়ে কারো কারো গল্পের বই পড়া। আবার গ্রীষ্মের রাত্রে ঠিক এই বৃক্ষের তলায় শীতলপাটি বিছিয়ে হ্যারিকেন জ্বেলে পাড়ার পাঁচ-সাতজন গোল হয়ে বসে তাস খেলছে এই দৃশ্যও চোখে পড়ে।
যখন মানুষ থাকে না তখন বৃক্ষতলায় ছাগলটাকে গরুটাকে মাথা গুজে মনের আনন্দে ঘাস ছিড়ে খাচ্ছে দেখা গেছে।
আর ওপরে নানাজাতের পাখির কিচির-মিচির কলরব, ডানা ঝাপটান, ঠেটি ঘসার শব্দ।
আর মাঝে মাঝে হাওয়ায় পাতা নড়ে, ডাল দুলে ওঠে।
বা এমনও এক-একটা সময় আসে যখন পাখি থাকে না, বাতাস নেই বৃক্ষ স্থির স্তব্ধ। পড়ো জমিতে নিবিড় ছায়াটুকু ফেলে অনন্তকালের সাক্ষী হয়ে নিঃসঙ্গ বৃক্ষ যেন যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে। বা মনে হয় কোন দার্শনিক। নীরব থেকে অবিচল থেকে জগতটাকে দেখছে। সংসারের উত্থান-পতন লক্ষ্য করছে। পাপের জয় পুণ্যের পরাজয় দেখে বিমূঢ় বিস্মিত হয়ে আছে।
২
চিন্তাশীল মানুষের মনের অবস্থা যেমন হয়। চিন্তাশীল মানুষ যেমন চুপ করে থাকে। সত্যি বৃক্ষটাকে সময় সময় এমন একটি মানুষ বলে কল্পনা করা যায় তখন তার ধারে কাছে অন্য মানুষ পশু-পাখি হাওয়ার চাপল্য কল্পনা করতে কষ্ট হয়।
হয়তো এমন করে কেউ বৃক্ষটাকে দেখছিল বৃক্ষটাকে নিয়ে ভাবছিল। এতদিন জানা যায় নি, এতদিন বোঝা যাচ্ছিল না। কে জানে হয়তো বৃক্ষটার সেই অন্তদৃষ্টি ছিল, বৃক্ষ বুঝতে পারছিল পূর্বদিকের একটা বাড়ির সবুজ জানলায় রসে একজন তাকে গভীরভাবে দেখছে, লক্ষ্য করছে। না, আগে হয়তো সে আর দশটি মানুষের মতো সাদা চোখে বৃক্ষের। পাতা ঝরা দেখত নতুন পাতা গজানো দেখত। এখন আর তার চোখ সাদা নেই। কাজল পরে গভীর কালো হয়েছে। এখন আর হাল্কা বেণী ঝুলিয়ে ফ্রক উড়িয়ে সে ছটফট করছে না যে, বাড়ির সামনের পড়ো জমিতে একটা বৃক্ষ আছে কি বাঁশের খুঁটি দাঁড়িয়ে আছে ওপর ওপর দেখে শেষ করবে! এখন সে শান্ত গম্ভীর, মাথায় দৃঢ়বদ্ধ সংযত কঠিন খোঁপার মতো তার মনও বুঝি সতর্ক সুসংবদ্ধ স্থির ও নিবিড় হয়ে উঠেছে। আর সেই নিবিড় মন সতর্ক দৃষ্টি নিয়ে সারাক্ষণ সে বৃক্ষের দিকে তাকিয়ে আছে। বৃক্ষটাকে নিয়ে ভাবছে। যেন ভাবতে ভাবতে একদিন তার দৃষ্টি কেমন ভীত সন্ত্রস্ত হয়ে উঠল। চোখের কালো পালকগুলি আর নড়ছে না, কালো মণি দুটি পাথরের মতো স্থির কঠিন হয়ে আছে। বৃক্ষ বুঝতে পারল একটা ভয়ঙ্কর ভাবনা তাকে পেয়ে বসেছে, ওই কালো পালক ঘেরা চোখ দুটোর তাকানোর মধ্যে কেবল ভয় না বিদ্বেষও যেন মিশে আছে। বৃক্ষ ভয় পেল, দেখল, কেবল দিনের আলোয় না রাত্রির গভীর অন্ধকারেও দুটি চোখ জানালায় জেগে আছে। নিরাকার অস্পষ্ট ছায়ামূর্তি হয়ে রাত্রির গাঢ় তমসায় লুকিয়ে থেকেও যেন বৃক্ষ ওই বৃক্ষ।
দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পারছে না। আতঙ্কের সঙ্গে পুঞ্জ পুঞ্জ ঘৃণা ছুঁড়ে দিচ্ছে একজন তার দিকে। তারপর কথাটা জানাজানি হয়ে গেল। বুঝি সবুজ জানালার ওই মানুষটি সকলকে জানিয়ে দিল।
এই বৃক্ষ দুষ্ট। এই বৃক্ষ শয়তান। একে এখান থেকে সরিয়ে দাও।
পড়ো জমির আশে-পাশের মানুষগুলি সজাগ হয়ে উঠল।
মানুষের মতো শয়তান হয়ে একটা বৃক্ষ মানুষের মধ্যে মিশে থাকতে পারে তারা এই প্রথম শুনল, জানল।
তাইতো, সকলে ভাবতে আরম্ভ করল, বুড়োর দল বৃক্ষের নিচে বসে পলিটিকস আলোচনা করে, বুড়িরা যুবতীদের সঙ্গে বসে ছেলে হওয়া না হওয়ার গল্প করে, ছেলে-ছোকরার দল বৃক্ষের কাছে এসে খেলা করে। এখন বৃক্ষটা যদি ভাল না হয়, যদি তার মধ্যে দুষ্ট বুদ্ধি লুকিয়ে থাকে তবে তো। কেটে ফেলতে হবে, পুড়িয়ে দিতে হবে, মূলসুদ্ধ উপড়ে ফেললে সবচেয়ে ভাল হয়। বেইলি রোডের জানালার মানুষটি বলল, তা না হলে এই বৃক্ষ। কখন কি বিপদ ঘটায় বলা যায় না।
সবাই শুনল সবাই জানল।
শিশুরা খেলা করে। এই বৃক্ষের একটা বড় ডাল তাদের মাথায় ভেঙে পড়তে কতক্ষণ। বজ্রপাত হতে পারে এই বৃক্ষের মাথায়। আর তার নিচে তখন যে দাঁড়িয়ে বা বসে থাকবে সঙ্গে সঙ্গে তার অবধারিত মৃত্যু। অর্থাৎ বৃক্ষই বজ্রকে ডেকে আনবে। শয়তান কী না পারে! শুনে মানুষগুলির চোখ বড় হয়ে গেল।
কিন্তু সেই সবুজ জানালার মানুষটি চুপ করে থাকল না। বৃক্ষ সম্বন্ধে এতকাল যারা উদাসীন ছিল তারা আরো ভয়ংকর কথা শুনল।
কেবল বজ্র কেন, শয়তান মধ্যরাত্রে যে কোন একটি মানুষকে ডেকে নিজের কাছে আনতে পারে।
হুঁ, সকালে উঠে সবাই দেখবে সেই মানুষ ওই বৃক্ষের কোন না কোন একটা ডালে ঝুলছে।
গলায় দড়ি দেবার পথে বৃক্ষের ডাল যে একটি চমৎকার অবলম্বন কথাটা নতুন করে সকলের মনে পড়ে গেল।
ওই বৃক্ষ পুড়িয়ে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, সম্ভব হলে মূলসুদ্ধ।
হয়তো বৃক্ষের জানা ছিল না, পড়ো জমির পশ্চিম দিকের আর একটা বাড়ির লাল রঙের জানালায় বসে আর একজন তাকে গভীরভাবে দেখছিল। সেদিকে দৃষ্টি পড়তে বৃক্ষ চমকে উঠল এবং খুশি হল। লাল রঙের জানালার মানুষটির চোখ দুটি বড় সুন্দর। সেই চোখে ভয় আতঙ্ক ঘৃণা বিদ্বেষ কিছুই নেই। আছে স্নেহ প্রেম মম সহানুভূতি দেখে বৃক্ষ। বিস্মিত হল। কেননা কদিন আগেও মানুষটির দৃষ্টি অশান্ত ছিল, চলায় বলায় চাপল্য ছিল। হাফ প্যান্ট পরে সময়ে অসময়ে তার কাছে ছুটে এসেছে, ঢিল ছুঁড়েছে ডালপাতা লক্ষ্য করে, পাতার আড়ালে পাখির বাসা খুঁজে বার করে ভেঙে দিয়েছে আর যখন-তখন দোলনা বেঁধে।
কপালের কুমকুমটি চমৎকার, তোমার হাতের আঙুলগুলি চাঁপার কলির মতো সুন্দর। সুন্দর ও নরম-এই হাতে কুড়ল ধরতে পারবে কি?
যেন পশ্চিমের জানালার মানুষটির কানেও কথাটা গেল। তার সুন্দর আঙুলগুলি কঠিন হয়ে উঠল। বৃক্ষের বেশ জানা আছে ওই হাত, হাতের আঙুল দরকার হলে ইস্পাতের মতো দৃঢ় দৃপ্ত হতে জানে। আজ ওই হাত দিয়ে সে কবিতা লিখছে বটে, গোলাপ ফুলকে আদর করছে-একদিন ঐ হাতে ঢিল ছুঁড়ে সে অনেক পাখির বাসা তছনছ করে দিয়েছে, বৃক্ষের ডাল ভেঙেছে, পাতা ছিড়েছে আর রুদ্রের মতো হাতের দুটো মুঠো কঠিন করে দোলনার দড়ি আঁকড়ে ধরে দানব শিশুর মতো দোল খেয়েছে। তাই বুঝি আজ বজ্রমুষ্টি শূন্যে তুলে সে প্রতিজ্ঞা করল, এই বৃক্ষকে যেমন করে হোক রক্ষা করবে। যদি কেউ এই বৃক্ষ নষ্ট করতে আসে তাকে ক্ষমা করবে না। জীবন থেকে কবিতাকে নিবার্সন দেওয়া চলে না। যদি কেউ বৃক্ষের গায়ে হাত তুলতে আসে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে সে তাকে প্রতিহত করবে। বৃক্ষের গায়ে আঁচড়টি পড়তে দেবে না।
বৃক্ষ নতুন করে ভয় পেল! তাকে কেন্দ্র করে পুবে ও পশ্চিমের জানালার দুটি মানুষের মধ্যে সংঘর্ষ বাধবে না তো!
৩
সেদিন দুপুর গড়িয়ে গেল। দুটো বাচ্চা নিয়ে একটা ছাগল নিচের ছায়ায় ঘুরে ঘুরে ঘাস খেল। বিকেল পড়তে শিশুর দল হুটোপাটি করল। অগুন্তি পাখি কিচিরমিচির করে উঠে তারপর এক সময় চুপ হয়ে গেল। রাত্রি নামল। নির্মেঘ কালো আকাশে অসংখ্য তারা ফুটল। হাওয়া ছিল। বৃক্ষের পাতার সরসর শব্দ হচ্ছিল। রোজ যেমন হয়। পড়ো মাঠের চারপাশের বাড়িগুলি তা নানারকম শব্দ হচ্ছিল, আলো জ্বলছিল। ক্রমে রাত যত বাড়তে লাগল এক একটি বাড়ি চুপ হয়ে যেতে লাগল, আলো নিভল। তারপর চারদিক নিঃসীম অন্ধকারে ছেয়ে গেল। অন্ধকার আর অমেয় স্তব্ধতা। মাথার ওপর কোটি কোটি নক্ষত্র নিয়ে বৃক্ষ চুপ করে দাঁড়িয়ে রইল। এক সময় হাওয়াটাও মরে গেল। বৃক্ষের একটি পাতাও আর নড়ছিল না।
এমন সময়নিরন্ধ্র অন্ধকারে দিনের আলোর মতো বৃক্ষ সব কিছু দেখতে পায়। বৃক্ষ দেখল পুবদিক থেকে সে আসছে। আচলটা শক্ত করে কোমরে বেঁধেছে। মালাটা খোপা থেকে খুলে ফেলে দিয়েছে। যেন যুদ্ধ করতে আসছে। এখন আর ফুলের মালা নয়। হাতে ধারালো কুঠার। বৃক্ষ শিউরে উঠল।
কিন্তু সঙ্গে সঙ্গে আর একদিকে মানুষের পায়ের শব্দ হল। বৃক্ষ সেদিকে চোখ ফেরাল। এবার বৃক্ষ নিশ্চিন্ত হল। সে এসে গেছে। পশ্চিমের জানালার সেই মানুষ এসে গেছে। তার হাতে এখন কলম নেই। হাতকাটা গেঞ্জি। তার চোয়াল শক্ত। দৃষ্টি নির্মল। যেন এখনি সে বজ্রের হুঙ্কার ছাড়বে।
বৃক্ষ কান পেতে রইল।
বিষন্ন স্তব্ধতা। অনিশ্চিত মুহূর্ত।
বৃক্ষের মাথায় একটা পাখির ছানা কিচমিচ শব্দ করে উঠল। যেন কোন দিক থেকে একটা নাম না জানা ফুলের গন্ধ ভেসে এল। আকাশের এক প্রান্তের একটা তারার কাছে ছুটে গেল। একটু হাওয়া উঠল বৈ কি। নরম শাখাগুলি দুলতে লাগল।
দোল খেয়েছে। আজ সে মার্জিত ভদ্র স্নিগ্ধ সুন্দর। আদির পাঞ্জাবির হাত দুটো কনুই পর্যন্ত গুটিয়ে দু হাতের তেলোয় চিবুক রেখে জানালার ধারের টেবিলের কাছে বসে বৃক্ষের দিকে গাঢ় দৃষ্টি মেলে চেয়ে থাকে। বৃক্ষটাকে নিয়ে ভাবে। ভাবতে ভাবতে টেবিলের ফুলদানি থেকে একটা গোলাপ নাকের কাছে তুলে ঘরে গন্ধ শোঁকে, যেন বৃক্ষটাকে যত দেখছে তত ভাবছে যত সে পরিতৃপ্ত হচ্ছে আনন্দিত হচ্ছে। যেন বৃক্ষকে নিয়ে ভাবনার সঙ্গে গোলাপের গন্ধের একটা আশ্চর্য মিল রয়েছে। বুঝি বৃক্ষ তার কাছে গোলাপের মতো সুন্দর।
বৃক্ষ নিশ্চিত হল আশ্বস্ত হল। লাল জানালার মানুষটার মুখে সবাই অন্য কথা শুনল।
৪
এই বৃক্ষ মহান আল্লাহর আশীর্বাদের মতো আমাদের মধ্যে দাঁড়িয়ে আছে। একে বাঁচিয়ে রাখতে হবে। এই বৃক্ষের নিচে সকালে বিকালে মানুষগুলি একত্র হয়। একটি মানুষকে আর একটি। মানুষের মনের কাছে টেনে আনছে বৃক্ষটা। তার অর্থ আমাদের সামাজিক হতে শেখাচ্ছে। বৃক্ষটা আছে বলে ছেলেরা খেলাধুলা করতে পারে। মায়ের মতো শিশুদের স্নেহ ও আনন্দ বিতরণ করছে মাঠের ওই বনস্পতি।
সত্যি সে সুন্দর।
তার ছায়া সুন্দর, ডাল সুন্দর। তাই না নিরীহ সুন্দর পাখিগুলি তাকে আশ্রয় করে সারাক্ষণ কূজন গুঞ্জন করছে। প্রজাপতি ছুটে আসছে।
পাড়ার মানুষগুলি নতুন করে ভাবতে আরম্ভ করল।
পশ্চিমের লাল জানালার সুন্দর মানুষটি সেইখানেই চুপ করে থাকল না।
ইট, লোহা, সিমেন্টের মধ্যে বাস করে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। আমাদের চোখের সামনে একটি সবুজ বৃক্ষ আছে বলে প্রকৃতিকে আমরা মনে রাখতে পারছি। আমরা যে এখনো পুরোপুরি কৃত্রিম হয়ে যাইনি মিথ্যা হয়ে যাইনি তা ওই বৃক্ষের কল্যাণে। এই বৃক্ষ থাকবে। এই বৃক্ষ আমাদের ক্লান্ত অবসাদগ্রস্ত জীবনে একটা কবিতার মতো।
তবে কি লাল জানালার মানুষটি কবি? বৃক্ষ ভাবল। রাত্রে জানালার ধারে টেবিলে বসে মানুষটি কাগজ কলম নিয়ে বসে।
মন্দ কথা শুনে মানুষ যেমন বিচলিত হয় তেমনি ভাল কথা শুনে তারা নিশ্চিন্ত হয় খুশি হয় তাই একজন বৃক্ষটাকে মন্দ বলতে মানুষগুলি যেমন ক্ষিপ্ত হয়ে উঠেছিল, আবার আর একজন বৃক্ষ তাদের অনেক উপকার করছে শুনে শান্ত হল।
তাই তারা বৃক্ষ নিয়ে আর মাথা ঘামাল না।
বৃক্ষের মনে বৃক্ষ দাঁড়িয়ে রইল।
কিন্তু পুবের জানালার মানুষটি চুপ থাকল না। বৃক্ষ শুনল, দাঁতে দাঁত ঘসে সে প্রতিজ্ঞা করছে, যদি আর কেউ তাকে সাহায্য না করে তো সে নিজেই কুড়ুল চালিয়ে বৃক্ষটাকে শেষ করে দেবে। এই বৃক্ষ সে কিছুতেই সহ্য করতে পারছে না। শয়তানকে চোখের সামনে থেকে যেভাবে হোক দূর করবে।
বৃক্ষ শুনে দুঃখ পেল, আবার মনে মনে হাসল। যেন পুবের জানালার মানুষটিকে তার ডেকে বলতে ইচ্ছে হল, তোমার খোঁপায় ফুলের মালা শোভা পায়, তোমার চোখের কাজল, যেন ভিতরে বৃক্ষ এমনটা আশা করেছিল। তাই খুব একটা অবাক হল না।
শাড়ি জড়ানো মানুষটির অধরে হাসি ফুটেছে।
পশ্চিমের জানালার মানুষের শক্ত চোয়াল নরম হয়েছে। বজ্র নিঘোষ শোনা যাচ্ছে না।
একজন আর একজনের দিকে তাকিয়ে আছে। দু’জনের মাঝখানের ব্যবধান এত কম না। যে গাঢ় অন্ধকারেও তারা পরস্পরের মুখ পরিষ্কার দেখতে পাচ্ছিল। যেন একজন আর একজনের শ্বাস-প্রশ্বাসের শব্দ শুনছিল।
হাতে কুড়ল কেন?
‘বৃক্ষটাকে কাটব।
লাভ কি?
‘বৃক্ষটা শয়তান।
‘বৃক্ষটা দেবতা।
শয়তাকে যে দেবতা মনে করে সে মূখ।
‘দেবতাকে যে শয়তানের মতন দেখে সে পাপী। তার মনে পাপ, তার হৃদয়ে হিংসা। তাই সাদাকে কালো দেখে-আলো থাকলেও তার চোখে সব কিছু অন্ধকার।
তবে কি পৃথিবীতে অন্ধকার বলতে কিছু নেই? কালো বলতে কিছু নেই?
নেই।
এ কেমন করে সম্ভব। হাত থেকে কুড়ুলটা খসে পড়ল ওর। ভাবতে লাগল। বৃক্ষ খুশি হল। বৃক্ষ দেখল একজন কুড়ল ফেলে দিতে আর একজন হাতের লাঠি ফেলে দিল। এ। কেমন করে হয়! ভাবতে ভাবতে পুবের জানালার মানুষটি মুখ তুলে বৃক্ষের পাতার ফাঁকে ফাঁকে তার ঝিকমিকি দেখতে লাগল। তারপর এক সময় বিড়বিড় করে বলল, সব আলো সব সুন্দর কিছু কালো নেই কোথাও অন্ধকার নেই এমন কখন হয়!
‘নিজের ভিতরে যখন আলো জাগে।
‘সেই আলো কী?
‘প্রেম।
মেয়েটির চোখের পাতা কেঁপে উঠল। গাঢ় নিশ্বাস ফেলল। তার গলায় স্বর করুণ হয়ে গেল।
আমার মধ্যে কি প্রেম জাগবে না?
অভ্যাস করতে হবে, চর্চা করতে হবে। ছেলেটি সুন্দর করে হাসল। ভালবাসতে শিখতে হবে।
তুমি আমায় শিখিয়ে দাও।
বৃক্ষ চোখ বুজল। তার ঘুম পেয়েছে। বৃক্ষও ঘুমায়। কত রাত দুশ্চিন্তায় সে ঘুমোতে পারে। নি। অথবা যেন ইচ্ছা করে সে আর নিচের দিকে তাকাল না। মানুষ যেমন বৃক্ষ সম্পর্কে উদাসীন থাকে, বৃক্ষকেও সময় সময় মানুষ সম্পর্কে উদাসীন থাকতে হয়, অভিজ্ঞ বৃক্ষকে তা বলে দিতে হল না।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২