শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
‘অপমানের ভয়’ পেয়ে আইপিএল নিলামে নাম দেননি মোস্তাফিজ?
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৮.১১.২০২৬ ১:৫১ এএম |

আইপিএলের গত আসরে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দলে সুযোগ পেয়েও শেষ পর্যন্ত খেলা হয়নি মোস্তাফিজুর রহমানের। সেই অভিজ্ঞতা থেকে তৈরি হওয়া অপমান ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার আশঙ্কায় এবারের আইপিএল নিলামে নাম লেখাননি বাংলাদেশের এই পেসার।
এমনটাই জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত বছরের অভিজ্ঞতা এখনো মোস্তাফিজের মনে দাগ কেটে আছে।
এবার নিলামে দল না পেলে দেশে সমালোচনার মুখে পড়তে পারেন এমন আশঙ্কা থেকেই নিলাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদন অনুযায়ী, মোস্তাফিজের আশঙ্কা, নিলামে অবিক্রীত থাকলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘লোভী’ বলে আখ্যা দিতে পারেন সমর্থকদের কেউ কেউ। সেই পরিস্থিতি এড়াতেই আইপিএল থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার।
গত বছর আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। তবে বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। এরপর ভারত-বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে অংশ নেয় স্কটল্যান্ড।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মোস্তাফিজ এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পারেন। এর আগে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলেছেন তিনি। আগামী মৌসুমেও দলটির হয়ে খেলার সম্ভাবনা রয়েছে তার।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন ৩১ বছর বয়সী এই পেসার। এ ছাড়া প্রথমবারের মতো বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে যাচ্ছেন তিনি। মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে চুক্তি করেছেন মোস্তাফিজ।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২