তরিকুল ইসলাম তরুন।
ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে
‘রমজান স্মৃতি এলইডি কাপ ফুটবল টুর্নামেন্ট গত ২৭ শে ডিসেম্বর ২০২৬ ইং বিকাল ৩টায় রেয়াজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে
এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। স্থানীয় সূত্রে জানা যায় উদ্বোধনী টুর্নামেন্টটির আয়োজন করছে মোগল কিংস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহবুবুল আলম চপল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি
মোঃ ইমতিয়াজ সরকার নিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা মোঃ হাসান,
মোঃ শফিকুল্লাহ মজুমদার শফিক, কামরুল আহসান মামুন, জিয়াউল আলম তিতাস, আশিকুর রহমান সুমন, ফখরুল আলম উল্লাস, সাবেক ফুটবলার মোঃ শাহাবুদ্দিন সরকার, সাবেক ক্রিকেটার মোঃ মোস্তাফিজুর রহমান লেলিন এবং লিভারপুল বয়েজ ক্লাবের সভাপতি এনামুল হক আরমান।
আয়োজকরা জানান, ফুটবলের প্রতি তরুণদের আগ্রহ বাড়ানো, স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং ক্রীড়াঙ্গনে সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্রীড়াপ্রেমী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক মোগল কিংসের পক্ষ থেকে টুর্নামেন্টের সফলতা কামনা করে সবার সহযোগিতা ও উপস্থিত বর্গদের সহায়তা কামনা করা হয় ।
