শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
আল ইত্তিহাদে খেলবেন বাংলাদেশের ৩ খেলোয়াড়
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৭.১১.২০২৬ ১:৫২ এএম |

আল ইত্তিহাদে খেলবেন বাংলাদেশের ৩ খেলোয়াড়

আন্তর্জাতিক হকিতে বাংলাদেশ ও ওমান এখন হাড্ডাহাড্ডি লড়াই হয়। বাংলাদেশ অনেক ক্ষেত্রে জিতলেও ঘরোয়া হকি আয়োজনে অবশ্য বাংলাদেশের চেয়ে ওমান এগিয়ে। ওমানের ৫৬ তম মেজিস্টি হকি কাপে বাংলাদেশের তিন হকি খেলোয়াড় অংশ গ্রহণের আমন্ত্রণ পেয়েছেন। আল ইত্তিহাদ হকি ক্লাবে খেলার সুযোগ পেলেন ডিফেন্ডার আমিরুল ইসলাম, গোলরক্ষক বিপ্লব কুজুর ও ফরোয়ার্ড রাকিবুল হাসান রকি। 
যুব বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন আমিরুল ইসলাম। তিনি জার্মান লিগেও খেলেছেন। এবার ওমানে খেলতে যাচ্ছেন। এ নিয়ে আমিরুল বলেন, ‘ওমানের টুর্নামেন্টটি বেশ গুরুত্বপূর্ণ ও বড় মাপের। সেখানে ওমানসহ আরো অনেক দেশের খেলোয়াড়রা অংশগ্রহণ করবে। এতে আমাদের মান আরো বাড়বে।’ ক্রিকেটের মতো হকিতেও ভারত ফ্রাঞ্চাইজ প্রতিযোগিতা আয়োজন করে। সেই প্রতিযোগিতায় আমিরুলের ডাক পড়ছে এমন আলোচনা রয়েছে হকি অঙ্গনে। এ নিয়ে আমিরুল বলেন, ‘আমিও এ রকম শুনছি কিন্তু সরাসরি কোনো প্রস্তাব আমার কাছে আসেনি।’ 
ওমানের টুর্নামেন্টের জন্য তিন খেলোয়াড়ের ছাড়পত্র প্রসঙ্গে বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স বলেন, ‘আমরা চাই খেলোয়াড়রা দেশের বাইরে খেলুক। হকি ফেডারেশন থেকে সর্বাত্মক সহযোগিতা থাকছে। কাতারে ওমান হকি ফেডারেশনের সভাপতির সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়ের আমন্ত্রণ জানানো প্রসঙ্গে আলোচনা হয়েছিল। ওমান বাংলাদেশের হকি উন্নয়নে সহযোগিতা করে টার্ফ প্রদানেরও আগ্রহ প্রকাশ করেছে।’
আগামী ফেব্রুয়ারিতে ওমানে নেশন্স কাপ হবে। এই টুর্নামেন্ট খেলার ফলে বাংলাদেশের খেলোয়াড়দের একটা প্রস্তুতিও হবে। ইউরোপে বাংলাদেশের খেলোয়াড়দের প্রেরণের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের, ‘ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে আমাদের আলোচনা চলছে। সেখানকার লিগে খেলোয়াড়দের পাঠানোর পরিকল্পনা রয়েছে।’
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২