শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
হতাশার সিরিজে প্রাপ্তি কেবল হৃদয়ের ব্যাটিং!
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৭.১১.২০২৬ ১:৫২ এএম |

 হতাশার সিরিজে প্রাপ্তি কেবল হৃদয়ের ব্যাটিং!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজটি দুঃস্বপ্নের মতো কেটেছে বাংলাদেশ দলের। দুই টেস্টেই পরাজয়, এরমধ্যে আবার এক টেস্টে ইনিংস ব্যবধানে হার। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ইউনিটও পারফরম্যান্স করতে পারেনি। এর মধ্যে প্রধান কোচ ফিল সিমন্সের চোখে কেবল প্রাপ্তি তাওহীদ হৃদয়ের ব্যাটিং। 
সিমন্স বললেন, 'গত দুই টেস্ট থেকে আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি তাওহীদ হৃদয়। অসাধারণ! ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কনকাশন বদলি হিসেবে সে দলে এসেছিল। এরপর সিলেটে দ্বিতীয় টেস্টে সে নিজের সামর্থ্য দেখিয়েছে (অপরাজিত ২৪২ রান)।'
হৃদয়ের লাল বলে উত্থানের শুরুটা দক্ষিণ আফ্রিকার মাটিতেই। সিমন্স বলেন, 'আসলে এর শুরু হয়েছিল বছরের শুরুর দিকে এখানেই। সে বাংলাদেশ 'এ' দলের হয়ে সফরে এসে ৩৫০ রান করেছিল। সেটি ছিল তার সামর্থ্যের কেবল পূর্বাভাস।' 
‘সে উন্নতি করেছে, টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ের ধরন কী হওয়া উচিত, সেটি বুঝতে পারছে। তার এই অগ্রগতি দেখতে ভালো লাগছে। পুরো সিরিজ থেকে এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’
তবে টেস্ট সিরিজে দলের পারফরম্যান্সে হতাশ সিমন্স, ‘হতাশাজনক বললে আসলে যথেষ্ট বলা হয় না। এর চেয়ে বড় কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। তবে এটা হতাশাজনক, কারণ আমাদের ব্যাটিংয়ে গর্ববোধের অভাব ছিল।’
টেস্ট সিরিজের শুরুতে বাংলাদেশ রান করেছিল। সিমন্স বলেন, ‘প্রথম টেস্টের প্রথম ইনিংসে আমরা ৪০০ রান করেছিলাম। এরপর আর সেখান থেকে এগোতে পারিনি। আমরা আটকে গিয়েছিলাম। দ্বিতীয় ইনিংসে আরও ভালো করতে পারতাম।’
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২