বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩
ভবন নির্মাণের কথা বলে ২৫ লাখ টাকার শেয়ার গ্রহণ করে প্রতারণা 
কুমিল্লায় আরসিএলের সাবেক চেয়ারম্যান শাহজাহান বর্তমান চেয়ারম্যান সুরাইয়ার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৫.১১.২০২৬ ১:৪৮ এএম |

কুমিল্লায় আরসিএলের সাবেক চেয়ারম্যান শাহজাহান বর্তমান চেয়ারম্যান সুরাইয়ার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানানিজস্ব প্রতিবেদক:  
কুমিল্লায় ভবনের নির্মাণের কথা বলে ২৫লাখ টাকার শেয়র গ্রহন করে প্রতারণার অভিযোগে কুমিল্লার আরসিএল কো অপারেটিভ এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান এবং সুরাইয়া বেগমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ২২ নভেম্বর কুমিল্লার ৫ নং আমলী আদালতের বিজ্ঞ বিচারক আব্দুল্লাহ আল আমান এ গ্রেফতারী পরোয়ানা জারি করেন। 
মামলা সূত্রে জানা গিয়েছে, কুমিল্লায় ভবন নির্মাণ ও ফ্ল্যাট বিক্রির প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে মোহাম্মদ শাহাজাহান ও সুরাইয়া বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এক মামলার অভিযোগকারী মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. রমজান আলী। তিনি কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের বাদুরতলা এলাকার বাসিন্দা। চলতি বছরের ৬ আগস্ট প্রতারণার অভিযোগে তিনি কুমিল্লার আমলি আদালতে মামলাটি দায়ের করেন। পরে আদালত মামলাটির তদন্তভার পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ওপর ন্যস্ত করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বিপুল চন্দ্র দেবনাথ পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং সার্বিক তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, তদন্তে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ, দালিলিক তথ্য ও অন্যান্য বিষয় বিশ্লেষণ করে মামলার ১ নম্বর বিবাদী মোহাম্মদ শাহাজাহান এবং ২ নম্বর বিবাদী সুরাইয়া বেগমের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৬, ৪২০ ও ১০৯ ধারায় অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে।  এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোহাম্মদ শাহাজাহানের বিরুদ্ধে আদালতে মোট ১০টি এবং সুরাইয়া বেগমের বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন রয়েছে। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২